চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

যুদ্ধ স্নায়ুর, যুদ্ধ মুখের। গ্যালারি থেকে কখনো আবাহনী, কখনো মোহামেডান বলে গগণবিদারী চিৎকার। সঙ্গে খেলোয়াড়দের মেজাজ হারানো। রানার-চ্যানেল আই বিচ ফুটবলের ফাইনালে সবই হল। এমন ম্যাচে আবাহনী মাস্টার্স ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান মাস্টার্সকে।

আবাহনীর মেহেদী হাসান উজ্জ্বল এদিন হ্যাটট্রিক করে মোহামেডানকে আটকে দেন। এ বছর তিনি ১১টি গোল করলেন! এই মেহেদী হাসান উজ্জ্বল ক্রিকেটার সাকিব আল হাসানের ফুফাতো ভাই। এক সময় জাতীয় ফুটবল দলে খেলেছেন। খেলেছেন ঘরোয়া লিগেও।

বাংলাদেশের ফুটবল এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফ (ফুটবলের জন্য আমরা)-এর সহযোগিতায় চ্যানেল আই ছয় বছর ধরে আয়োজন করছে বিচ ফুটবল। জাতীয় দল এবং বিভিন্ন ক্লাবের সাবেক তারকা ফুটবলাররা অংশ নেন এই টুর্নামেন্টে।

ফাইনালে আসার আগে আবাহনী-মোহামেডান দুই দলই অপ্রতিরোধ্য ছিল। মোহামেডানের আলফাজ আহমেদ এবং নুরুল হক মানিক আগের ম্যাচগুলো জয়ে অবদান রাখেন। এদিন এই জুটিকে আটকে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রজনী কান্ত বর্মণ।

মানিক কিংবা আলফাজ বল নিয়ে গোলমুখে আসলেই রজনী চোখের পলকে বল ‘ক্লিয়ার’ করেছেন। অন্যদিকে আবাহনীর উজ্জ্বল প্রতিপক্ষের গোলের সামনে বেশি পাস না খেলে দূর পাল্লার শটে প্রথম কোয়ার্টারে হ্যাটট্রিক করে ফেলেন!

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিচ ফুটবল তিন কোয়ার্টারে হয়। প্রতি ভাগে ১২ মিনিট করে সময় থাকে। কিন্তু রানার-চ্যানেল আইয়ের এই আয়োজনে প্রতি কোয়ার্টার হচ্ছে ১০ মিনিট করে।

Reneta

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরতে চেয়েও পারেনি মোহামেডান। আগের ভুলেই ডুবেছে দলটি। মানিক-আলফাজ গোলের সামনে বেশি বল দেয়া-নেয়া করতে গিয়ে দখল হারান। মানিকের বয়স ৬৬ বছর। এই বয়সে রজনী কান্ত বর্মণের সঙ্গে শক্তিতে পেরে ওঠেননি।

চাপের মাথায় আলফাজ দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি মিস করেন। এর ভেতর দুই দলের খেলোয়াড়রা তর্কে জড়ান। রেফারি আবাহনীর উজ্জ্বল এবং মোহামেডানের একজনকে লালকার্ড দেখাতে বাধ্য হন।

তৃতীয় কোয়ার্টারে স্বপন এবং জাকির আরো দুটি গোল করে আবাহনীকে বড় জয় এনে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT