চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-সাকিবকে হুমকি মানছেন ম্যাক্সওয়েল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:২২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল ক্রিকেট খেলোয়াড়ের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশের কন্ডিশন মানেই ব্যাটসম্যানদের ওপর স্পিনারদের ছড়ি ঘোরানো! বাংলাদেশেও স্পিনাররাই যে পার্থক্য গড়ে দেবে সেটি জানেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। জেনে-বুঝে প্রতিপক্ষ দলের অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসানকে হুমকি মনে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি হুমকি হিসেবে দেখছেন একজন পেসারকেও। তিনি আর কেউ নন, মোস্তাফিজুর রহমান।

আন্তর্জাতিক আঙিনায় কমই দেখা হয়েছে, তবে আইপিএল খেলায় খুব কাছে থেকেই মোস্তাফিজ-সাকিবকে দেখেছেন ম্যাক্সওয়েল। বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাই বলে গেলেন দুই টাইগার তারকার ভয়ঙ্কর হয়ে ওঠার সক্ষমতার বিষয়টি।

‘মোস্তাফিজ একজন বিস্ময়কর বোলার। তাকে আইপিএলে খেলেছি, পুরো মৌসুমই সে দারুণ কাটিয়েছিল। বাড়তি কাজ করলে সে টেস্টেও অসাধারণ হতে পারে। তার স্লো বলের যে বৈচিত্র্য, এটা গতানুগতিক বাঁহাতি পেসারদের মত নয়। সহজাতভাবেই ডেলিভারির শেষ মুহূর্তে স্লোয়ার ছাড়তে পারে, যেটা বুঝে ওঠা খুবই কঠিন। হাতের ভঙ্গি একই রেখেই স্লোয়ার ছাড়তে পারে। সাকিবও খুব অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে সারাবিশ্বেই খেলে এবং বিশ্বসেরা অলরাউন্ডার। দুজনই আমাদের জন্য হুমকি হতে পারে।’

Banglabid

চলতি বছরের মার্চে ভারতের মাটিতে দারুণ ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে একইরকম পরিকল্পনা নিয়েই এগোবে তারা। ম্যাক্সওয়েলের কথাতে উঠে এল সেটিই, ‘ভারতের চেয়ে খুব বেশি পরিবর্তন হবে না এখানকার কন্ডিশনে। সেখানে আমরা পুরো সিরিজেই দারুণ পরিকল্পনা নিয়ে খেলেছিলাম। এখানেও আমাদের পরিকল্পনা প্রায় তেমনই থাকবে।’

২০১৩ সালে টেস্ট অভিষেক হলেও অস্ট্রেলিয়া দলে নিজের জায়গা পাকা করতে পারেননি ম্যাক্সওয়েল। তবে গত ভারত সফর থেকে ভরসা হওয়ার মত করেই টেস্টে খেলছেন এই অলরাউন্ডার। যদিও চার বছরে খেলা হয়েছে মাত্র পাঁচটি টেস্টে। ভারতের বিপক্ষেই পেয়েছেন সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি। টেস্টে নিয়মিত হওয়ার জন্য এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে।

ম্যাক্সওয়েল সুদূরের সেই স্বপ্নটাই দেখেন, ‘সেঞ্চুরির পর দারুণ অনুভূতি হয়েছিল। এখনও অনেক দূর যাওয়া বাকি, টিমে জায়গা করে নিতে। এজন্য ধারাবাহিকতা ধরে রেখে ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরেকটি ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে বিএনপি: ওবায়দুল কাদের

পরবর্তী

হবিগঞ্জে হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী
নেতা ও আইনজীবীরা হবিগঞ্জে হত্যা মামলার শুনানিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুদ্ধজাহাজের নিখোঁজ সেনাদের দেহাবশেষ মিলল

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT