চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-রিশাদ ঝলকে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
ভালো শুরুর পরও বাংলাদেশের বিপক্ষে লড়াকু সংগ্রহ পায়নি শ্রীলঙ্কা। প্রথম ৫ ওভারে ৫৩ রান তোলার পরও দেড়শর কাছে যেতে পারেনি তারা। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজুর রহমান প্রথম বলেই উইকেট তোলার পর থেকে সব কিছুই যেতে থাকে বাংলাদেশের পক্ষে। বাঁহাতি পেসারের পাশাপাশি রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ লক্ষ্য বাংলাদেশের সামনে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে শ্রীলঙ্কা।
আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে চাপে রেখেছিলেন পাথুম নিশাঙ্কা। ব্যক্তিগত ফিফটি ছোঁয়ার আগে লঙ্কান ওপেনারকে ফিরিয়ে দেন মোস্তাফিজ। ২৮ বলে ৪৭ রান করে ফিরেছেন এ ডানহাতি। তাতে স্বস্তি ফেরে বাংলাদেশ দলে।
বিশ্বকাপে অভিযানে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। ৫ ওভারে পঞ্চাশ পেরিয়ে যাওয়া শ্রীলঙ্কা ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রানের বেশি করতে পারেনি।
ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফেরেন ঢাকা এক্সপ্রেস। প্রথম দুই বলে কুশল মেন্ডিস বাউন্ডারি মারলেও তাসকিনের তৃতীয় বলে ব্যাটের কানায় লেগে স্টাম্প ভাঙে লঙ্কান ওপেনারের। ৮ বলে ১০ রান করে ফেরেন।
পাওয়ার প্লে’র শেষ ওভারে মোস্তাফিজুর রহমান সাফল্য পান নিজের প্রথম ওভারের প্রথম ডেলিভারিতেই। ৫ বলে ৪ রান করে মিড অফে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস। এরপর এ বাঁহাতি পেসার পান আরও এক সাফল্য। নিশাঙ্কাকে ফিফটি বঞ্চিত করে ম্যাচে ফেরান বাংলাদেশকে।

ডালাসের উইকেট দেখে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে হয়েছে শুরুতে বোলাররা মুভমেন্ট পাবেন। সে আশায় টসে জিতে আগে বোলিং বেছে নেন তিনি। রিস্ট স্পিনার রিশাদ দেখান দারুণ ভেলকি। পর পর দুই বলে উইকেট তুলে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

মোস্তাফিজ ১৭ ও রিশাদ ২২ রান খরচায় তিনটি করে উইকেট নেন। তাসকিন পরে পান আরও একটি সাফল্য। নিজের ও ইনিংসের শেষ ওভারে একমাত্র শিকারের দেখা পান তানজিম সাকিব।

ধনাঞ্জয়া ২১, চারিথ আশালঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডালাসবাংলাদেশ-শ্রীলঙ্কাবাংলাদেশ২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিউইদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আফগানিস্তান

পরবর্তী

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

পরবর্তী
ডেনমার্কের প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেশাদারী পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন আজ

সর্বশেষ

ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT