চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ‘ম্যাজিক্যাল’ ওভার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রোহিত শর্মা-লোকেশ রাহুল ফিরলেও চাপটা ছিল শুরুর মতোই। চিন্তার কারণ ভারতের লম্বা ব্যাটিং লাইনআপ। তখন উইকেটে আবার খুঁটি গেড়ে বসে গেছেন বিরাট কোহলি। দুশ্চিন্তার সময়ে ৩৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিলেন মাশরাফী। অধিনায়কের মন দারুণভাবে রক্ষা করেন ‘ফিজ’! জোড়া উইকেট মেডেনের ম্যাজিক্যাল ওভার করে।

মোস্তাফিজের করা ওভারটির প্রথম বলে কোনো রান নিতে পারেননি কোহলি। দ্বিতীয় বল খানিকটা শর্ট হওয়ায় মিডউইকেট দিয়ে উড়িয়ে ফেলতে চাইলেন ভারত অধিনায়ক। তাতেই গেলেন আটকে। প্রায় মাথার উপর উড়তে থাকা বলটাকে থামিয়ে দিলেন রুবেল হোসেন। ২৬ রানে কাঁটা পড়ে যান কোহলি।

কোহলি ফেরার পর উইকেটে মারকুটে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার আগমন। এসে মোস্তাফিজের প্রথম বলটা দেখেশুনে খেললেন। মনে হল ব্যাটে সমস্যা। ব্যাটটা তাই পরিবর্তন করলেন। করেই পড়লেন বিপদে।

নতুন ব্যাটসম্যান আসায় অফ-কাটারের ফাঁদ পেতেছিলেন মোস্তাফিজ। তাতে পা দিয়ে বসলেন পান্ডিয়া। নতুন ব্যাটে স্লিপে দিয়ে বসলেন ক্যাচ। ওঁতপেতে থাকা সৌম্য ভুল করেননি প্রথম স্লিপে। নিচু হয়ে যাওয়া ক্যাচ লুফে নিয়ে শূন্যরানে সাঝঘরের পথ দেখান অলরাউন্ডার পান্ডিয়াকে।

রানে ভরা ম্যাচে এই একটিই মেডেন দেখেছে বাংলাদেশের বোলিং আক্রমণ। সেটাও মোস্তাফিজের কল্যাণে। ৩৯তম ওভারে দুই উইকেটের সঙ্গে মেডেন নিয়েছেন ফিজ। ওভারের শেষ দুই বলে যে আর রানই নিতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।

এরপরও অবশ্য বড় রানের পথে ছুটছে ভারত। উইকেটে ঝড় তুলে গেছেন রিশভ পান্ট। আছেন সাবেক অধিনায়ক ধোনি। সঙ্গী দিনেশ কার্তিক। আগে এক বিশ্বকাপে রেকর্ড চতুর্থ সেঞ্চুরিতে পথটা দেখিয়ে গেছেন রোহিত শর্মা। ৯২ বলে ১০৪ করেছেন ভারতীয় ওপেনার। আরেক ওপেনার লোকেশ রাহুল আউট হয়েছেন ৭৭ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

জুলাই ৩, ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT