ব্যাটসম্যানদের ব্যর্থতায় মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের সামনে
জয়ের জন্য ২০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তবে শেষ দিকে অভিষিক্ত
মোসাদ্দেক হোসেনের হার না মানা ৪৪ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় টাইগাররা।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ভালো স্কোর গড়ার ইঙ্গিত ছিলো দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকারের ব্যাটে।
তবে দলীয় ৪৫ রানে তামিমর বিদায়ের পরই অনেকটা অগোছালো ক্রিকেট খেলতে থাকে টিম টাইগার্স। পাঁচ রানের ব্যাবধানে সৌম ফিরলে মাহমুদুল্লাহ এবং মুশফিকের ব্যাটে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে টিম টাইগার্স। দু’জনের জুটি থেকে আসে ৬১ রান।
দলীয় ১১১ রানে মাহমুদুল্লাহ ফিরলে মূলত টাইগার ব্যাটিং লাইন আপে বিপর্যয়ের শুরু হয়। মাত্র ৪০ রানের ব্যবধানে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক-সাকিব-সাব্বির এবং মাশরাফি।
শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা ছিলো সদ্য অভিষিক্ত মোসাদ্দেক হোসেনের ব্যাটে। ৪৫ রানে অপরাজিত থাকেন ময়মনসিংহের এ ব্যাটসম্যান।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।
আফগান বোলারেদের মধ্যে লেগ স্পিনার রাশীদ খান তিনটি ও অফ স্পিনার মোহাম্মদ নবী দুটি উইকেট নেন।







