চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানকে হারাল আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অলরাউন্ড সামর্থ বিবেচনায় বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার একদিন পরই ব্যাটে-বলে দাপট দেখালেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রয়োজনের দাবি মিটিয়ে খেলেন ৫৪ রানের অপরাজিত ইনিংস। পরে বল হাতে তুলে নেন তিন উইকেট। আর তাতে মোহামেডানকে ৪৫ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার আশা বাঁচিয়ে রাখল আবাহনী।

সাভারের বিকেএসপিতে আবাহনীর দেয়া ৩০৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রকিবুল হাসান ও মোহাম্মদ আশরাফুলের দারুণ প্রতিরোধের পর মোহামেডান গুটিয়ে যায় ২৫৯-এ।

মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি রকিবুল। এ ডানহাতি ব্যাটসম্যান মাত্র ৭৯ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন মাশরাফীর বলে। ৬৮ রানের ইনিংস খেলে সৌম্য সরকারের বলে আশরাফুল সাজঘরে ফিরলে ভেঙে যায় প্রতিরোধ।

রকিবুল ও আশরাফুল পঞ্চম উইকেট জুটিতে ১২৮ রান যোগ করলে জয়ের স্বপ্ন দেখে মোহামেডান। সোহাগ গাজী ২৮ বলে করেন ২৮ রান। এ ডানহাতির বিদায়ের পর শেষে দ্রুত উইকট হারালে ২১ বল আগেই অলআউট হয় সাদা-কালো শিবির।

এ ম্যাচেই লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ৪০০তম শিকারের দেখা পান মাশরাফী বিন মোর্ত্তজা। পরে নেন আরও দুই উইকেট। ৮ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক। সৌম্য দুটি, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাজমুল ইসলাম অপু নিয়েছেন একটি করে উইকেট।

ফতুল্লায় অপর ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৪ উইকেটে হেরে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ। ফলে রূপগঞ্জের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর। ১৩ ম্যাচে রূপগঞ্জের পয়েন্ট ২২ আর আবাহনীর ২০।

Reneta

এদিকে মিরপুরে প্রাইম ব্যাংককে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে প্রাইম দোলেশ্বর। তাদের পয়েন্ট ১৮। এই তিনটি দলের মাঝে মূলত হতে যাচ্ছে শিরোপার লড়াই। প্রত্যেকের সামনে রয়েছে তিনটি করে ম্যাচ।

সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগে রূপগঞ্জের সঙ্গে আবাহনীর পয়েন্ট ব্যবধান ছিল ৪। কিন্তু এ ম্যাচের পর কমে এল ব্যবধান। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমান (৬৪), মোসাদ্দেক (৫৪) ও মোহাম্মদ মিঠুনের (৫৬) ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে আবাহনী। সাইফউদ্দিন ৪১ ও নাজুমল হোসেন শান্ত করেন ৩৬ রান।

তিনটি উইকেট নেন মোহামেডানের পেসার শফিউল ইসলাম। দুটি উইকেট নেন রাহাতুল ফেরদৌস। সোহাগ গাজী নেন অপর উইকেটটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএলমোসাদ্দেকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা, গোপন তথ্য নেওয়ার অভিযোগ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT