বিনোদন

মোশাররফ করিমকে ধরতে গিয়ে মিতু নিজেই ধরা!

মিতু ধরা পড়ার সময় পুলিশি হেফাজতে থাকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিতু ধরা পড়ার সময় তার মুখে মুখোশ ও পুলিশি হেফাজতে থাকা ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শহরের নামকরা কিডন্যাপার মোশররফ করিম! একের পর এক মানুষ কিডন্যাপ করে তিনি নিজের উদ্দেশ্য হাসিল করতে থাকেন। পুলিশের নাকের ডগা দিয়ে তিনি চষে বেড়ান। হয়ে যান ‘টক অব দ্য টাউন’! তাই মিডিয়ার নজর চলে আসে মোশাররফ করিমের দিকে। শেষ পর্যন্ত তার খবর বের করতে মাঠে নেমে পড়েন সাংবাদিক জাহারা মিতু।

সবসময় তিনি চেষ্টা করেন মোশাররফ করিমকে নজরে রাখার। তাদের মধ্যে তৈরি হয় চোর-পুলিশ সম্পর্ক হয়! কিন্তু একটা সময় দেখা যায়, মোশাররফ করিমকে ধরতে গিয়ে মিতু নিজেই ধরা পড়েন! ‘কন্ট্রাক্ট’ ওয়েব ফিকশনে এরপরের গল্পটা অন্যরকম, যেটা জানালে সাসপেন্সটাই নষ্ট হবে বলে জানালানে জাহারা মিতু।

যিনি শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার নায়িকা হয়ে আলোচিত হয়েছেন। বদিউল আলম খোকন পরিচালিত ওই ছবির বেশিরভাগ কাজ শেষ। অবশিষ্ট কাজ ফেব্রুয়ারিতে শেষ হওয়া কথা। তার আগেই গল্প, চরিত্র এবং সহশিল্পী মোশাররফ করিম হওয়ায় ওয়েব ফিকশনটি করলেন মিতু।

মিতু ও মোশাররফ করিমের হাস্যোজ্জ্বল ছবি, নাটকীয় দৃশ্যের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, এটি ওয়েব ফিকশন। ইউটিউব বা টিভির কাজ নয়, কলকাতার একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছে। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করলাম। এখানে কোনো রোম্যান্টিক দৃশ্য নেই।

পুরোটাই মারকাটারি থ্রিলার এবং সাসপেন্স! সবমিলিয়ে ৫দিনে কাজটি শেষ হয়েছে বলে জানান সাবেক ‘সুপার মডেল বাংলাদেশ’ সুন্দরী। তিনি বলেন, শামীম জামানের পরিচালনায় ‘কন্ট্রাক্ট’ ওয়েব ফিকশনটির দৈর্ঘ্য ৪০ মিনিটের মতো।

বিষয়:জাহারা মিতুবদিউল আলম খোকনমোশাররফ করিমলিড বিনোদনশাকিব খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…