চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোশাররফের সঙ্গে প্রথমবার, মৌসুমী বললেন ‘ভয়কে জয় করেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২২
বিনোদন
A A
মোশাররফ ও মৌসুমী একসঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশরাফ হোসেনের মতো একঘেয়ে, রাশভারী বস তার অফিসের কলিগরা দ্বিতীয়টি দেখেনি। একটা মানুষ কীভাবে এতোটা নিরস, কাঠখোট্টা হতে পারে তারা তা ভেবে পায় না। আশরাফ সাহেব মাত্রাতিরিক্ত সময় সচেতন। কাজ ছাড়া কিছুই বোঝেন না। বয়স চল্লিশ পেরোলেও এখনও বিয়ে করেননি। আর এই রাশভারী বসের চরিত্রে এবারের ঈদে পাওয়া যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।

এরমধ্যে লাবণ্য নামের একটা মেয়ে একই অফিসে জয়েন করে। পুরোপুরি বোকা প্রকৃতির মেয়ে। অফিসের কর্মীরা এই বোকা মেয়েটিকে র‍্যাগ দেয়ার পরিকল্পনা করে। তারা লাবণ্যকে শিখিয়ে দেয়, বস জোকস শুনতে অনেক পছন্দ করে। তুমি বসকে জোকস শুনাও!

এই লাবণ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় উপস্থাপিকা-মডেল মৌসুমী মৌকে। দু’জনকে নিয়ে মজার গল্পের এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

সিএমভির ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এই নাটকের নাম ‘বস’। এতে আরও একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন।

কিন্তু রাগী বসকে জোকস শোনাতে গিয়ে ক বিপদে পড়বেন লাবণ্য? পাঠকমনে প্রশ্ন উঠছে সেখানে। জবাবে নির্মাতা রাফাত জানান, ‘উত্তরটা এখনই দিতে চাই না। তবে এটুকু বলি, অফিস কলিগদের দফায় দফায় বিস্মিত করে দেবে বোকা মেয়ে লাবণ্য। চমকে দেবেন রাশভারী বস-ও। মজার গল্পটি উপভোগ করার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম দর্শকদের।’

নাটকটি প্রসঙ্গে মৌসুমী মৌ বলেন, ‌‘এবার ঈদে একটি নাটকই করেছি। আর প্রথমবারের মতো অত্যন্ত গুণী অভিনয়শিল্পী মোশাররফ করিমের সঙ্গে কাজের সুযোগ হলো। ইন্টারভিউ নিয়েছি মোশাররফ ভাইয়ের বেশ কয়েকবার কিন্তু তার সঙ্গে অভিনয় করা নিয়ে ভীষণ ভয়েই ছিলাম। তিনি অসাধারণ মানুষ এবং সহশিল্পী হিসেবে দুর্দান্ত- এটা সকলের জানা। আর আমার ডিরেক্টরও অভিজ্ঞ এবং দক্ষ। তাই ভয়কে জয় করে আনন্দ নিয়ে কাজটা করেছি।’

প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘বস’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ট্যাগ: ঈদের নাটকনাটকবসমোশাররফ করিমমৌসুমীমৌসুমী মৌ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গলবার সব মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

পরবর্তী

বড় শাস্তি পেলেন রিশভ পান্ট

পরবর্তী
ভারতীয় ক্রিকেটার রিশভ পান্টের ছবি, পজিশনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় শাস্তি পেলেন রিশভ পান্ট

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের আবেগপ্রবণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওপেন-হার্ট সার্জারি’ প্রয়োজন ম্যানচেস্টার ইউনাইটেডের

সর্বশেষ

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT