চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোর্শেদ খানের মামলার পুনঃতদন্ত বিষয় আদেশ বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
আদালত
A A
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোর্শেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোর্শেদ খানের বিরুদ্ধে অর্থপাচার মামলার পুনঃতদন্ত হবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর মোর্শেদ খানের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করীম।

খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট মামলাটি পুনঃতদন্ত করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) তারা আবেদন করেছিলেন। সে আবেদনের উপর শুনানি নিয়ে সার্বোচ্চ আদালত বৃহস্পতিবার এবিষয়ে আদেশর জন্য দিন রেখেছে।  অর্থাৎ মামলাটি পুনঃতদন্ত করা হবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার।’

অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালে এম মোর্শেদ খান, তার স্ত্রী ও ছেলেসহ তিনজনের নামে একটি মামলা হয়।  মামলার পরিপ্রেক্ষিতে ২০১৫ সাল পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ছিল।

এ মামলায় ২০১৫ সালে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর আদালত তাদের অব্যাহতি দিলে মোর্শেদ খানসহ তিনজনের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়।

আদালতের অব্যাহতি আদেশের পর ঢাকার বিশেষ আদালতে দুদকের পক্ষ থেকে নারাজি আবেদন করা হলে সেটি খারিজ হয়ে যায়। বিচারিক আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে একটি রিভিশন আবেদন করে।

এ আবেদনের শুনানি নিয়ে ২০১৬ সালের ৫ জুন ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়ে রুল জারি করে হাই কোর্ট।

১ সেপ্টেম্বর এ রুলের শুনানি শেষে হাই কোর্ট ৯ নভেম্বর রায় ঘোষণা করে। রায়ে মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হয়।

ট্যাগ: অর্থপাচার মামলাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জাফর ইকবালকে হত্যাচেষ্টা দ্বিতীয় পর্যায়ের বুদ্ধিজীবী হত্যা’

পরবর্তী

সিরিয়াল কিলার রসু খাঁ সহ ৩ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী

সিরিয়াল কিলার রসু খাঁ সহ ৩ জনের মৃত্যুদণ্ড

আমি উনাকে আর দেখব না, কিন্তু তার কাজগুলোকে দেখব: মামুনুর রশীদ

সর্বশেষ

ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT