চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোরা মোকাবিলায় প্রস্তুত কক্সবাজার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৩৪ অপরাহ্ণ ২৯, মে ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ ক্রমাগত সামনে এগোচ্ছে। ঝড় মোকাবিলায় কক্সবাজারে নেয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য মতে, সেটি আরও উত্তর দিকে সরে কক্সবাজারের উপকূল থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়ের সার্বিক প্রস্তুতির জন্য বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা বিষয়ক কমিটির বিশেষ সভায় জেলা প্রশাসক মো. আলী হোসেন জানিয়েছেন, কক্সবাজার জেলার উপকূলবর্তী ৫৩৮টি আশ্রয়কেন্দ্র ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৫ লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে।

একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বলেন, পরিস্থিতি সম্পর্কে উপকূলীয় এলাকায় সর্তকতামূলক মাইকিংসহ নিরাপত্তা আশ্রয়ের জন্য প্রচারণার কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতি বুঝে মানুষকে নিরাপদ আশ্রয় নেয়া হবে।

Banglabid

মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ছাড়াও জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্যাটেলাইট ছবিতে ঘূর্ণিঝড় ‘মোরা’র অবস্থান

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় মোরা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রমের সময় ঘণ্টায় ৭০-৯০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়টি সমুদ্র বন্দরের খুব কাছ দিয়ে অথবা ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷

৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হলেও কক্সবাজারের পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। রাতে মাঝারি আকারে বৃষ্টিপাত হলেও মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে। সমুদ্র স্বাভাবিক অবস্থার চেয়ে একটু উত্তাল রয়েছে। ঢেউয়ের সংখ্যাও বেশি। সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো ফিরে আসছে।

Reneta

আবহাওয়া অফিস বলেছে, সন্ধ্যা নাগদ সমুদ্র আরো বেশি উত্তাল হয়ে উঠবে। এতে জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পাবে, যার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় মোরামোরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদুরে তৈমুর

পরবর্তী

‘দ্য মামি’ সেজে আব্রামকে ভয় দেখাচ্ছেন গৌরি!

পরবর্তী
মামি সেজে ছেলেকে ভয় দেখাচ্ছেন গৌরি খান

'দ্য মামি' সেজে আব্রামকে ভয় দেখাচ্ছেন গৌরি!

শোলাকিয়ায় জঙ্গি হামলা: রাজিব গান্ধি ৩ দিনের রিমান্ডে

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT