ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে চট্টগ্রাম ও কক্সবাজার রুটের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সোমবার কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দর সাময়িককভাবে বন্ধ করে দেয়।
সিএএবি কর্মকর্তারা জানান, কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ বিমানবন্দর বন্ধ থাকবে এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
সিএএবি ফ্লাইট নিরাপত্তা ও পরিচালক জিয়াউল কবির জানান, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ‘মোরা’র আশঙ্কায় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হয়েছে।








