চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল কোর্টের মাধ্যমে শিশুদের দণ্ড দেয়া অবৈধ: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

মোবাইল কোর্টের মাধ্যমে শিশুদের দণ্ড দেয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

মোবাইল কোর্টে শিশুদের দণ্ড দেয়া প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আজ আদালতে উপস্থিত ছিলেন শিশুদের দণ্ডের বিষটি আদালতের নজরে আনা আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম ও আইনজীবী ইশরাত হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন: মোবাইল কোর্টে শিশুদের দণ্ড দেয়ার মাধ্যমে একটা সমান্তরাল (প্যারালাল) বিচার ব্যবস্থা তৈরি করে ফেলা হয়েছে। যেটা সাংবিধান পরিপন্থী। আর ১২১ শিশুকে দেয়া মোবাইল কোর্টের ওই দণ্ড কেবল বেআইনিই নয় প্রকারন্তে অমানবিক সিদ্ধান্ত।

আদালত রায়ে আরও বলেছেন: শিশুদের দেয়া ওই দণ্ড অবৈধ ও বাতিল ঘোষণার ফলে শিশুদের আগামী জীবনে দণ্ডের কোনো প্রভাব পড়ার সুযোগ রইল না। আইনের চোখে তারা নিষ্পাপ।

এর আগে ‘আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল হালিম ও আইনজীবী ইশরাত হাসান।

এরপর এই হাইকোর্ট বেঞ্চ এবিষয়ে স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি আদেশে দেন। আদালত তার আদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্টের) দেওয়া দণ্ডে শিশু উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ ১২১ শিশুর মধ্যে ১২ বছরের কম বয়সী শিশুদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। এছাড়া ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতের সন্তুষ্টি সাপেক্ষে জামিনে মুক্তির নির্দেশ দেয়া হয়।

উচ্চ আদালতের ওই নির্দেশের পরই গত ১১ নভেম্বর ১২ বছরের কম বয়সী শিশুদের মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে ১২ থেকে ১৮ বছর বয়সের মধ্যে থাকা অন্তরীণ শিশুদের জামিন দিয়ে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত করা হয়।

ট্যাগ: মোবাইল কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির সতীর্থের একহালি গোলে বড় জয় বসুন্ধরার

পরবর্তী

‘করোনায় করণীয় বৈঠক’ করোনা ভাইরাসে বাতিল

পরবর্তী

‘করোনায় করণীয় বৈঠক’ করোনা ভাইরাসে বাতিল

করোনা আতঙ্কে স্থগিত মুজিববর্ষের এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচ

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT