চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই মোনালিসা টেইলার্সে কাজ করেন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

প্রায় পাঁচশো বছর আগে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা পোট্রেট মোনালিসা সম্ভবত বিশ্বের সবেচেয়ে আলোচিত চিত্রকর্ম। রহস্যময় এই ছবিটি নিয়ে পৃথিবীর বহু ভাষায় হয়েছে কবিতা, গান, সিনেমা। প্রভাবিত করেছে পৃথিবীর শিল্পমনা মানুষকে। সৌন্দর্যের প্রতীক হিসেবে বাঙালি মননেও ‘মোনালিসা’ নামটি গেঁথে আছে। তারই প্রতিফলন এবার দেখা গেল একটি নাটকে!

মেহরাব জাহিদের গল্পে নাটকটির নামও রাখা হয়েছে ‘মোনালিসা’। এর চিত্রনাট্য করেছেন আহমেদ ফারুক। কাজী সাইফ আহমেদের পরিচালনায় শেষ হয়েছে এর শুটিংয়ের কাজ।

নাটকে মোনালিসার গল্প বলা হলেও এই মোনালিসা কাজ করেন একটি টেইলার্সে! আর এই মোনালিসার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। নতুন নাটক নিয়ে চ্যানেল আই অনলাইনকে এমন তথ্যই দিলেন নির্মাতা কাজী সাইফ আহমেদ। বাঙালি সাধারণ নারীর রূপেই দেখা যাবে এই নাটকের মোনালিসাকে।

এর গল্প নিয়ে নির্মাতা বলেন, গল্পের নায়ক রতন। তিনি অমর চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসাকে সব সময় লালন করেন। সেই লালন করা ছবির মতো একদিন এক নারীকে খুঁজে পান রতন। যে মোনালিসা কাজ করে মফস্বলের একটি টেইলার্সে! নদী পথে নৌকা পার হবার সময় রতনের সাথে মোনালিসার দেখা হয়। এভাবে ওদের মাঝে ভাল লাগা তৈরি হয়। কিন্তু একদিন মোনালিসাকে জীবন থেকে হারিয়ে ফেলে রতন। গল্প মোড় নেয় অন্যদিকে।

মোনালিসায় রতন চরিত্রে অভিনয় করেন মনোজ প্রামাণিক

নাটকে রতন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। এছাড়াও রয়েছে মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার প্রমুখ। নির্মাতা জানান, গেল সপ্তাহেই পূবাইলের বিভিন্ন অঞ্চলে ‘মোনালিসা’ নাটকের শুটিং সম্পন্ন করেছেন। আসছে বছর ভালোবাসা দিবসে নাটকটি কোনো একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের পর অনলাইনেও দেখা যাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেইলার্সনাটকফারিয়া শাহরিনভালোবাস দিবসমনোজ প্রামাণিকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT