চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদি-মমতা বৈঠক: নাগরিকত্ব আইন নিয়ে ভেবে দেখার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কলকাতা সফরে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, উনি যেহেতু শহরে তাই এটা সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে এই রাজ্যের মানুষ নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি, এনপিআর, মানছে না। সরকার যাতে আর একবার ভেবে দেখে।

তবে, প্রধানমন্ত্রী দিল্লিতে গিয়ে এ বিষয়ে কথা বলতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

শরিবার বিকালে কলকতায় পৌঁছানোর পরেই রাজভবনে মমতার বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।

এর আগে দুই দিনের সফরে কলকাতায় এসে পৌঁছান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেমসয় বিমাবন্দরের তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলিপ ঘোষ ছাড়াও সিনিয়র নেতৃবৃন্দ।

তবে বিমানবন্দরের বাইরে সে সময় নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি’র বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়।বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর রাজভবন পর্যন্ত যাত্রাপথেও চলেছে প্রতিবাদ কর্মসূচি। নিরাপত্তার মধ্যেও শতাধিক প্রতিবাদীকে দেখা গিয়েছে বিক্ষোভ প্রদর্শন করতে।

এদিনের বৈঠকের পাশাপাশি শনিবার ও রোববার মিলিয়ে, প্রধানমন্ত্রীর যে সূচি আছে, সেখানেও প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে।

জানা যায়, প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ওল্ড কারেন্সি ভবনের অনুষ্ঠানে যোগ দিবেন। এরপর সন্ধ্যার দিকে তিনি যাবেন মিলেনিয়াম পার্ক। পাশাপাশি নতুনভাবে আলোকজ্জ্বল করা হয়েছে হাওড়া ব্রিজকে। সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতার।

রোববার কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানেও যোগ দিবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ২০০ তপশিলি ছাত্রী আবাস বিশিষ্ট প্রীতিলতা আবাসের উদ্বোধন ও কৌশল বিকাশ কেন্দ্রের উদ্বোধন শেষে সুন্দরবন যাবেন তিনি।পাশাপাশি কলকাতা বন্দর কর্তৃপক্ষের পেনশনভোগীদের জন্য ৫০১ কোটি টাকার চেক হস্তান্তর করবেন নরেন্দ্র মোদি।

ট্যাগ: নরেন্দ্র মোদিনাগরিকত্ব (সংশোধনী) আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোট চাওয়া ছাড়া সংসদ সদস্যরা সব করতে পারবে: তোফায়েল

পরবর্তী

কোচ হয়ে বার্সায় ফিরছেন জাভি?

পরবর্তী

কোচ হয়ে বার্সায় ফিরছেন জাভি?

'মিশন এক্সট্রিম' আগেই শেষ, চলছে সিক্যুয়েলের শুটিং!

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT