চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদি বিরোধিতার নামে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দেয়া হচ্ছে: আমু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২০, মার্চ ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
প্রধান অতিথি গম্ভীর মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন: বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতার নামে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দিচ্ছে পাকিস্তানের দালাল ও আইএসের এজেন্টরা।

জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্ম দিবস উপলক্ষে শনিবার সকালে কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতের অবদান কোনোদিন ভোলার নয়। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে ভারতের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিরোধিতা করা অনভিপ্রেত। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে মাঠে নামিয়েছে স্বাধীনতা বিরোধী চক্র।

এই অপশক্তিকে কঠোরভাবে দমনের লক্ষ্যে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের আহবান জানান আমির হোসেন আমু।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন: বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িক চেতনাবোধ ও দেশপ্রেম সঠিকভাবে জাতীয় জীবনে প্রতিফলনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরূদ্ধে রুখে দাঁড়াতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন: রাজাকারদের ধারা চিরতরে বর্জন ও ধ্বংস করার মধ্যদিয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত করতে হবে।

জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন: বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে তাদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাদঁপুরী, বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

ট্যাগ: আমির হোসেন আমুনরেন্দ্র মোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে বায়ু দূষণ বেড়েছে ১৭ শতাংশ

পরবর্তী

টিকা নেয়ার দু’দিন পর করোনা পজিটিভ ইমরান খান

পরবর্তী
ইমরান খান করোনা পজিটিভ, টিকা নেওয়ার দু’দিন পর. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকা নেয়ার দু’দিন পর করোনা পজিটিভ ইমরান খান

আবারো মৃত্যু বেড়ে ২৬

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT