চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোদির সফরের সাথে আসতে পারে কেনা ভ্যাকসিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২১, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৬ মার্চের সফরের সাথে বাংলাদেশ সরকারের অর্থে কেনা করোনা টিকা আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান। তা না হলে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে মার্চ মাসের চালান ৫০ লাখ ডোজ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে ভিডিও কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন: দেশে কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এটা খুবই আতঙ্কের বিষয়। স্বাস্থ্যবিধি মানার জন্য জনগণের সহযোগিতা লাগবে, একা সরকার কিংবা মন্ত্রণালয় সেটা করতে পারবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন: শিগগিরই নতুন সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। বিশেষ করে, সামাজিক অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ করা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা, বিনোদন কেন্দ্রগুলো সাময়িক বন্ধ রাখা এবং স্বাস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনার মতো বিষয়গুলো বাস্তবায়িত হবে। মাত্র ১৫ দিনে ২৫ লাখ মানুষ কক্সবাজার ভ্রমণ করেছেন। গত বছর আমরা জানতাম না কোভিড কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা চিকিৎসা ব্যবস্থা কি। কিন্তু এখন আমরা জানি। কিন্তু জনগণের প্রত্যক্ষ সহায়তা ছাড়া এ সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কতটা মারাত্মক রূপ ধারণ করেছে গত দুই সপ্তাহের রোগতাত্ত্বিক বিশ্লেষণে সেটা প্রতীয়মান হয়। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ২০ দশমিক ১৬ ভাগ। শনাক্তের হার বেড়েছে ৯১ দশমিক ৪৯ ভাগ এবং মৃত্যুর হার বেড়েছে ৮৫ দশমিক ৫৩ ভাগ। সংখ্যাবাচক ভাবে উল্লেখ করলে দেখা যায়, গত সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল ১ লাখ ১৬ হাজার ২৩২টি, এ সপ্তাহে হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৬৬টি। গত সপ্তাহে শনাক্ত হয়েছিল ৬ হাজার ৫১২ এবং চলতি সপ্তাহে ১২ হাজার ৪৭০ জন। গত সপ্তাহে মৃত্যু হয়েছিল ৭৬ জনের, এ সপ্তাহে ১৪১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৬৮ জন। গত এক দিনে মারা যাওয়া ২৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে ৮ হাজার ৬৬৮ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৬৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ হয়েছে।

Reneta

কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি)পরিচালক আবু হেনা মোর্শেদ জানান: করোনা ভাইরাস দেশে প্রলম্বিত হলে হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সহ পিপিই দেশে মজুদ আছে।

ভ্যাকসিন ডেপ্লয়েমেন্ট কমিটির চেয়ারম্যান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন: করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানতে কঠোর হবার পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ শুরু হবে। ইতিমধ্যে যারা প্রথম টিকা পেয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নিশ্চত করেই করোনার টিকা নেওযার বর্তমান বযসসীমা ৪০ এর নিচে নামানোর চিন্তা রয়েছে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসজাহিদ মালেক
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT