চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে: ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মার্কিন সফরে যাচ্ছেন। তিনি বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।

মার্কিন রাজ্য মিশিগানে প্রচারের সময় মঙ্গলবার ট্রাম্প বলেছেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে ভারত বড় অপব্যবহারকারী। তারপরেই তিনি বলেন, ‘তবে মোদি অসাধারণ।’

ট্রাম্প জানান, ‘মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন। তখন তার সঙ্গে বৈঠক হবে।’ তবে এই বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট আগামী ২১ সেপ্টেম্বর কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকের আয়োজন করেছেন। সেখানে নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রী থাকবেন। মোদি নিউ ইয়র্কে কিছু সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন।

গত কয়েক মাসে যে সব রাষ্ট্রনেতা যুক্তরাষ্ট্র সফরে গেছেন, তারা ট্রাম্পের সঙ্গেও দেখা করেছেন। আগামী নভেম্বরে অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস বনাম ট্রাম্প লড়াই হবে।

ট্রাম্প-মোদি সম্পর্ক

Reneta

ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তার সঙ্গে নরেন্দ্র মোদির উষ্ণ সম্পর্ক ছিল। ২০১৯ সালে মোদি যখন যুক্তরাষ্ট্র সফরে যান, তখন ট্রাম্প টেক্সাসে তার জন্য বিশেষ ইভেন্টের আয়োজন করেছিলেন। সেখানে ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। আবার ২০২০ সালে ট্রাম্পের সফরের সময় মোদি আমেদাবাদে নমস্তে ট্রাম্প-এর আয়োজন করেন।

প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী ডিডাব্লিউকে বলেছেন, ‘ট্রাম্প এই ধরনের কথা আগেও বলেছেন। বাণিজ্য নিয়ে ভারতের সমালোচনা তিনি আগে করেছেন এবং তার পাশাপাশি মোদির ঢালাও প্রশংসা করেছেন।’

জয়ন্ত মনে করেন, ‘ট্রাম্প একদিকে ব্যবসায়ীদের সন্তুষ্ট করার জন্য ভারতের বাণিজ্যিক কড়াকড়ির নিন্দা করেছেন, অন্যদিকে ভারতীয় মূলের নাগরিক ও মোদির অনুগামীদের ভোট পাওয়ার চেষ্টাও করেছেন।’

সুত্র: ডয়চে ভেলে

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্প-মোদী সম্পর্কডয়চে ভেলেডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT