চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির ‘প্রভাবে’ কাশ্মীর নিয়ে ‘নরম’ ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাশ্মীর ইস্যুতে একাধিকবার মধ্যস্থতা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবারও সাংবাদিকদের কাছে এমন ইচ্ছার কথা জানিয়ে বলেছিলেন, ‘ভৌগোলিকভাবে কাশ্মীরের অবস্থান খুব জটিল। সেখানে হিন্দু, মুসলিম সবাই বসবাস করে। আমি বলব না, যে তারা এখন একসঙ্গে খুব ভালো আছে।’

তবে সোমবার ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের সুর পাল্টে গেছে।

তিনি আগের মধ্যস্থতার প্রস্তাব থেকে সরে এসে বলছেন, জন্মু-কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের নিজেদের। আশা করি সবার জন্য ভালো হয়, এমন কোনো সমাধানেই তারা আসবে।

এনডিটিভি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চান; কাশ্মীরের আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও সেখানকার মানবাধিকার রক্ষার বিষয়ে তিনি কি ভাবছেন?

জবাবে মোদি তখন বলেন, ‘১৯৪৭ সালের আগেও ভারত ও পাকিস্তান এক ছিলো এবং তারা তাদের নিজস্ব সমস্যা সমাধান করতে সক্ষম। আমাদের মধ্যে দ্বিপাক্ষিক অনেক সমস্যা রয়েছে। এর জন্য আমরা কোনো তৃতীয় দেশকে ঝামেলায় জড়াতে চাই না। আমরা এই বিষয়গুলি নিজেরাই সমাধান করতে পারি।’

তিনি এসময় আরো যোগ করেন, ‘ভারত-পাকিস্তানের দুই জাতির মানুষের কল্যাণে একসাথে কাজ করতে হবে। দুই দেশের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলিও অগ্রাধিকার দিতে হবে। এর মধ্যে অন্যতম হলো নিরক্ষরতা, দারিদ্র্য এবং রোগ।’

Reneta

মোদির সঙ্গে আলাপের পর ট্রাম্প বলেন, আমরা গতকাল রাতে কাশ্মীর নিয়ে কথা বলেছি। প্রধানমন্ত্রী মোদি সত্যিই অনুভব করছেন যে, জম্মু-কাশ্মীরে তার নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি, এই বিষয়ে তিনি পাকিস্তানের সাথে কথা বলবেন এবং আমি নিশ্চিত যে, সবার জন্য মঙ্গল হয় এমন কিছু করতে সমর্থ হবেন।’

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রহিতের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মীরের প্রায় ৭০ বছর ধরে পেয়ে আসা স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়া হয়। পাশাপাশি রাজ্যটিকে ভেঙে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তারপর থেকেই ফুঁসে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ।

বলতে গেলে ওই দিনের আগে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টেলিযোগাযোগ বিচ্ছিন্ন এবং কাশ্মীরিদের সে অঞ্চলে ঢোকা-বের হওয়া বন্ধের পাশাপাশি সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। রাস্তায় নামানো হয় সেনাবাহিনী ও প্যারামিলিটারি।

তবে ৯ আগস্ট তা কিছুটা শিথিল করা হয়। লেহ ও জম্মু থেকে তুলে নেয়া হয় ১৪৪ ধারা। খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

পরে ঈদ উপলক্ষে কারফিউ তুলে নেয়া হলেও নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা বলে আবারও শুরু হয় কারফিউ। এখনো চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মু-কাশ্মীরজি-৭ সম্মেলনট্রাম্পমোদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিগগির শুরু এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’, যুক্ত হচ্ছে প্রযোজক সমিতি

পরবর্তী

সালাউদ্দীন জাকী’র ‘ঘুড্ডি’ এখন ইমপ্রেসের আর্কাইভে

পরবর্তী

সালাউদ্দীন জাকী'র 'ঘুড্ডি' এখন ইমপ্রেসের আর্কাইভে

ক্রিকেটে নিজেই একটা রাজ্য গড়ছেন কিং স্টোকস

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT