চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির পক্ষে কঙ্গনার সাফাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

প্রকাশ্যে যেকোনো বিষয় নিয়ে কথা বলতে ভয় করেন না বলিউডের ‘কুইন’ খ্যাত তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। নারী অধিকার, পারিশ্রমিক নিয়ে বৈষম্য কিংবা কাস্টিং কাউচ নিয়ে বরাবরই বলিউডে তার সরব ভূমিকার কথা কারো অজানা নয়। তবে এবার তিনি কথা বললেন ভারতের রাজনীতি নিয়ে। বলতে গেলে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফাই-ই গাইলেন তিনি। যার ফলে বেশকিছু প্রশ্ন ধেয়ে আসছে তার দিকে!

শনিবার রাতে একটি ইভেন্টে উপস্থিত কঙ্গনা রানাউত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রসঙ্গক্রমে ভারতের রাজনীতি নিয়ে কথা উঠে। আর সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন কঙ্গনা। শুধু তাই নয়, আগামী নির্বাচনেও মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে সাফ জানিয়ে দেন তিনি।

মোদির প্রশংসা করে কঙ্গনা বলেন, আমাদের গণতন্ত্রের জন্য আগামী নির্বাচনেও যোগ্য প্রার্থী নরেন্দ্র মোদি। তিনি আজকে যে অবস্থানে আছেন সেটা তার বাবা-মা কিংবা পারিবারিক সূত্রে পাওয়া নয়, এটার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আর এ কারণেই আগামী পাঁচ বছরের জন্য তারই ক্ষমতা পাওয়া উচিত।

মোদিকে নিয়ে প্রকাশ্যে এমন প্রশংসা করায় এবার জোর গুঞ্জন চলছে, তাহলে কি আগামীতে মোদির দলের পক্ষ হয়ে লড়তে দেখা যাবে কঙ্গনাকে? যদিও এরআগেও কয়েকবার রাজনৈতিক মন্তব্য করে এমন প্রশ্নই উস্কে দিয়েছিলেন কঙ্গনা।

তবে শেষ পর্যন্ত রাজনীতিতে নাম লেখানোর বিষয়টি নিয়ে আগাম কিছুই বলেননি এই বলি তারকা। তবে অনেকেই সন্দেহ করছেন, হয়তো আগামী বছরের নির্বাচনে বিজেপির পক্ষে নির্বাচন করতে পারেন তিনি!

বর্তমানে ‘মনিকর্ণিকা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন কঙ্গনা। ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসে ছবিটির মুক্তির কথা। -স্পটবয়.কম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউতকুইনমোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT