চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির ঢাকা সফরে নতুন অধ্যায় উন্মোচনের অপেক্ষায় দিল্লী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ পূর্বাহ্ন ৩১, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নতুন অধ্যায় উন্মোচনের অপেক্ষায় ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হয়েছে খুঁটিনাটিসহ সব আলোচ্যসূচি। সীমান্ত চুক্তির বাস্তবায়ন ছাড়াও বন্দর ও নৌ-পথে বাণিজ্য, পানিবণ্টন এবং মানবপাচার বন্ধে পদক্ষেপকে মোদির সফরে প্রধান এজেন্ডা ঠিক করেছে নয়াদিল্লী।

বাংলাদেশ ও ভারতের মধ্যে জাহাজ পরিবহন বিষয়েও একটি চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এর ফলে দু’দেশের মধ্যে পণ্য পরিবহন আরো সহজ হবে বলে মনে করছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

বাংলাদেশের মন্ত্রিসভায় অবশ্য এ সংক্রান্ত চুক্তির খসড়ায় আগেই অনুমোদন দেয়া হয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকাকে মোদি বলেছেন, বাংলাদেশ আয়তনে ছোট হলেও তাদের কাছে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। পারস্পরিক সম্পর্ক আরো মজবুত করার জন্য উন্নয়নই একমাত্র হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

সীমান্তবতী এলাকায় যেখানে যেখানে চেকপোস্ট, ল্যান্ড কাস্টমস আছে সেখানেও দ্রুত সড়ক তৈরির সিদ্ধান্ত হয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

ভারতের প্রধানমন্ত্রীর সচিবালয় বলছে, দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে বাংলাদেশই ভারতের সব চেয়ে বড় বাণিজ্য সহযোগী। তাই দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী ভারত।

Reneta

মোদি বলেন, বাংলাদেশ ভারতের সীমান্তচুক্তি সম্পন্ন হবে এবারের আলোচনায়। দেশের সবগুলো দলের সাথে কথা বলেই এই চুক্তি অনুমোদন করা হয়েছে। সবার সম্মতিতেই দীর্ঘ সময় ধরে চলা সীমান্তচুক্তি নিয়ে বিতর্কের অবসান ঘটানো হয়েছে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করছে দিল্লী। যোগাযোগ বাড়াতে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সরকারের সহযোগিতায় কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত তৈরি হয়েছে নতুন বাসরুট।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তচুক্তি নিয়েও কথা হয়। সীমান্ত সমস্যা মিটে গেলে দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে বলেও মনে করেন মোদি।

বৈঠকে মানবপাচার বিরোধী একটি সমঝোতা স্মারকের খসড়াও অনুমোদন করে করে মন্ত্রিসভা। এতে করে দুদেশের মধ্যে চলমান গোলযোগের অবসান হবে বলেও জানান তিনি।

মোদির এবারের বাংলাদেশ সফরে সঙ্গী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্থলসীমান্ত এবং তিস্তা চুক্তি নিয়েও আলোচনা হবে বলেও জানা যায়। তবে সেটা নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা হবে না। এমনকী কোনো যৌথ বিবৃতিতেও তিস্তার কথা উল্লেখ থাকবে না।

গঙ্গা এবং তিস্তা ছাড়া আরও যে ৫৪টি নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। তার সবই খতিয়ে দেখার আশ্বাস ভারতের পক্ষ থেকে দেওয়া হতে পারে। এই বিষয়গুলিকে যৌথ নদী কমিশনের আওতায় নিয়ে আসারও চেষ্টা করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: মোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT