ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফটোশপ করা একটি ছবি টুইট করেই বিপাকে পড়েছেন সেখানকার তথ্য ও সম্প্রচার দফতর। মোদি নিজেই গিয়েছিলেন চেন্নাইয়ের বন্যার অবস্থা পরিদর্শনের জন্য। তাহলে তার চেন্নাই ভ্রমণের কথা জানাতে ফটোশপ করা ছবি ব্যবহার করার উদ্দেশ্য কি তা এখনো পরিষ্কার নয় কারো কাছেই।
ছবিটি দেখে নেট দুনিয়ার বুঝতে মোটেও বিলম্ব হয়নি এটি ফটোশপের কারসাজি। কেননা এর আগে ঠিক এমনই একটি ছবি টুইট করেছিলো স্বয়ং তথ্য ও সম্প্রচার দফতর।
শুধু পার্থক্য এই যে এর আগের ছবিতে মোদি হেলিকপ্টারের জানালা দিয়ে ধোঁয়াশা আকাশ দেখছিলেন আর এবারের ছবিতে বানভাসি চেন্নাই। এরপরই ব্যঙ্গ বিদ্রুপে ছেয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া। সবার বক্তব্য, মোদি তো নিজেই গিয়েছিলেন, তাহলে ফটোশপ ছবি প্রকাশের দরকার কি? তাও আবার সেটা প্রচার করলো এমন একটি পেজ, যেটা কিনা নিয়ন্ত্রণ করে সরকারি কর্মকর্তারাই।






