চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে নিজ আকাশে জায়গা দিলো না পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A
আকাশপথ-নরেন্দ্র মোদি-ভারত-পাকিস্তান

সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ ফ্লাইটকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করার অনুমতি দেয়া হয়নি।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনে (আইসিএও) অভিযোগ জানিয়েছে ভারত।

ভারত সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, আইসিএও’র নিয়ম অনুসারে, ভিভিআিইপিদের বিশেষ ফ্লাইটগুলোকে এ ধরনের অনুমতি ‘যে কোনো স্বাভাবিক দেশ’ দিয়ে থাকে। তাই ইসলামাবাদের এই সিদ্ধান্ত হতাশাজনক।

‘অন্য দেশের আকাশপথ ব্যবহারের অনুমতি চাওয়া এবং সে অনুমতি পাওয়ার কথা আইসিএও’র নির্দেশনাতেই উল্লেখ রয়েছে। ভারত ভবিষ্যতেও এ ধরনের ক্লিয়ারেন্স চাইবে। পাকিস্তানের এই অনুমতি না দেয়ার বিষয়টি আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে জানিয়েছি,’ জানিয়েছে ওই সূত্র।

ভারতের অভিযোগ, মোদির ফ্লাইটকে অনুমতি না দেয়ার মধ্য দিয়ে পাকিস্তান একটি সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক চর্চা নিজেদের সরে আসার অতীত প্রবণতাকে আবার তুলে ধরল। একইসঙ্গে কোনো সঠিক ব্যাখ্যা ছাড়া পাকিস্তানের একপাক্ষিক পদক্ষেপ নেয়ার পুরনো অভ্যাস আবার প্রমাণিত হলো এর মধ্য দিয়ে।

অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যমগুলোও দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এজন্য নয়াদিল্লির পক্ষ থেকে দেশটির আকাশপথ ব্যবহারের অনুমতি চাওয়া হলে তা নাকচ করে দিয়েছে ইসলামাবাদ।

Reneta

এর আগে গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে মোদি যুক্তরাষ্ট্রে যাওয়ার সময়ও তার ফ্লাইটকে ওপর দিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পাকিস্তান। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইউরোপ সফরের সময়ও একই ঘটনা ঘটেছিল।

গত ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে বোমা বর্ষণের পর থেকেই অন্যান্য দেশের জন্য নিজ আকাশপথ বন্ধ করে দেয় দেশটি। এরপর ২৭ মার্চ পাকিস্তান দিল্লি, ব্যাংকক এবং কুয়ালালামপুর ছাড়া বাকি অঞ্চলের জন্য আকাশপথ খুলে দেয়।

১৫ মে ভারতের জন্য আকাশপথের নিষেধাজ্ঞা ৩০ মে পর্যন্ত বাড়ায় পাকিস্তান। অবশেষে ১৬ জুলাই সব বেসামরিক ফ্লাইটের জন্য আকাশপথ সম্পূর্ণ উন্মুক্ত করে দেয় দেশটি।

অবশ্য জুনে মোদির বিশকেকগামী ফ্লাইটটি যাওয়ার জন্য পাকিস্তান বিশেষ অনুমতি দিলেও ওই সময় সেই সুযোগ ফিরিয়ে দেয় ভারত। ভারত শাসিত জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলোপের পর থেকে দেশ দু’টির মধ্যকার পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিপাকিস্তানের আকাশসীমাভারত-পাকিস্তানভারত-পাকিস্তান উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT