চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোঘল আমলের কাজীবাড়ী জামে মসজিদ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
১১:৪১ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০১৬
অন্যান্য
A A

পুরান ঢাকার ১২ নম্বর রোকনপুরের কাজী বাড়ীর ভিতরে প্রবেশ করলে দেখা যাবে মোঘল আমলের নক্সায় নির্মিত  কাজী বাড়ী জামে মসজিদ। বাইরে থেকে বোঝা না গেলেও ভিতরে প্রবেশ করে কারুকার্য করা এই মসজিদ দেখে অবাক হন মুসল্লিরা। সাথেই কাজী বাড়ী।

সেখানে আছেন ১৬ শতাব্দীতে আরব দেশ থেকে আসা পীর সৈয়দ আহমদ বক্সের বংশধর কাজী সাদ উল্লাহীল আলীম। তাঁর কাছেই জানা যায় মসজিদ নির্মাণের ইতিহাস। তিনি জানান ১৬ শতাব্দীতে সৈয়দ আহমেদ বক্স মোঘল সম্রাটের কাছ থেকে জায়গারী পাওয়ার পর ধোলাই খাল সংলগ্ন এলাকায় জঙ্গল পরিস্কার করে এই মসজিদ নির্মাণ করেন এবং ধর্ম প্রচার শুরু করেন।

এই মসজিদের পাশেই আছে সৈয়দ আহমেদ বক্স পীর সাহেবের কবর। মসজিদের ভিতরে আছে কষ্টি পাথর দিয়ে করা একটি শিলালিপি। সাদ জানান তখনকার দিনে আর্কিটেকচারাল ডিজাইন অনুসারে মসজিদের উপরে চিনি টুকরা বা প্লেট ভেঙ্গে করা ছোট ছোট গ্লাসের টুকরা দিয়ে নক্সা করা হয়েছে।

এর সাথে আছে কিছু মোঘল আমলের স্ট্রাকচার। সৈয়দ আহমেদ বক্স পীর সাহেবের উত্তর পুরুষ ছিলেন পীর সাহেব কাজী আবদুর রউফ। জানা যায় মসজিদ নির্মাণের ২’শ/৩’শ বছর পর তাঁকে স্বপ্নে নির্দেশ দেওয়ার পর এই মসজিদ সংস্কার করেন।

এরপরে কাজী আবদুর রউফের ছেলে কাজী আবদুল মতিন মসজিদের সামনে ছাউনি করে দেন। কালের পরিক্রমায় কিছু পরিবর্তন হলেও মূল কাঠামো একই রয়ে গেছে। ১৮৫০ সালে কাজী আবদুর রউফের বাবা মৌলভী রহিম বক্স আবারো মসজিদটির সংস্কার করেন।

তিনিও পীর সাহেব ছিলেন। তাঁর চেষ্টায় এখানে জুম্মার পড়া শুরু হয় বলে জানা যায়। তখন পীর সাহেবের মসজিদ হিসেবে পরিচিত ছিল। কাজী বাড়ীর পারিবরিক মসজিদ হলেও সবাই নামাজ পড়তে পারেন। ঢাকার যে কোন জায়গা থেকে ধোলাই খালের টায়ারের গলি এসে কাজী বাড়ী জামে মসজিদের নাম বললে দেখিয়ে দেবে সবাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি ফুটবলবাংলাদেশ ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরে গুরুত্ব পাচ্ছে ‘এক অঞ্চল, এক পথ’ নীতি

পরবর্তী

ঢাকায় ফিরে হতাশা প্রকাশ করলেন ফুটবল দলের কোচ

পরবর্তী

ঢাকায় ফিরে হতাশা প্রকাশ করলেন ফুটবল দলের কোচ

৪ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতির মেলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT