চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ০১, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

মোংলা বন্দরে মেট্রোরেলের কোচ ও ইঞ্জিন নিয়ে আরও একটি চালান এসেছে। ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন নিয়ে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯ মোংলা বন্দর জেটিতে পৌছানোর পর গতকাল শনিবার খালাস শুরু হয়।

এর আগে ৬ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের ৯ম চালানটি মোংলার উদ্দেশে রওনা দেয়। মালামালের মধ্যে, ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ ১৯ প্যাকেজের মেশিনারি সরঞ্জামাদি রয়েছে।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯ নামের জাহাজটি বন্দর জেটিতে নোঙরের পর থেকেই জাহাজ থেকে মালামাল খালাস কাজ শুরু হয়েছে। খালাস শেষে নদী পথে এসব কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নেওয়া হবে মেট্রোরেলের ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, মোংলা বন্দরে এ পর্যন্ত ৯টি চালানে মেট্রোরেলের ৫৬টি কোচ ও ২৮টি ইঞ্জিন এসেছে।

এর আগে ৮টি চালানে আসা ৪৮টি কোচ ও ২৪টি ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাসের পর তা ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। ওইসব কোচ সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান আছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোংলা বন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT