চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ১৫ শতাংশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ১০, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

রপ্তানি আয়ে অব্যাহত রয়েছে প্রবৃদ্ধির ধারা। মে মাসেও ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে রপ্তানি আয়ে। ২০১৮ সালের এই মাসে রপ্তানির বিপরীতে আয় ছিল ৩৩২ কোটি ডলার। এক বছর পর মে (২০১৯) মাসে সেই আয় ১৪ দশমিক ৭৮ শতাংশ বেড়ে হয়েছে ৩৮১ কোটি ডলার।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৩ হাজার ৭৭৫ কোটি ডলার আয় করেছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৩৭৩ কোটি ডলার।

ইপিবি সূত্রে জানা যায়, এই ১১ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৫৪০ কোটি ডলার। কিন্তু মাস শেষে সে অর্জন ছাড়িয়ে গেছে নির্ধারিত লক্ষ্যমাত্রাকে। মে মাস শেষে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ শতাংশ বেশি আয় করেছে বাংলাদেশ।

আলোচিত সময়ে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় এসেছে ৩ হাজার ১৭৩ কোটি ৩৮ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ৯৫ শতাংশ বেশি। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮২ শতাংশ বেশি। গত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক খাতে রপ্তানি আয় ছিল ২ হাজার ৯৬৭ কোটি ১৫ লাখ ডলার।

এর মধ্যে নিট পোশাক রপ্তানি থেকে এসেছে ১ হাজার ৫৬৮ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের ১৩ শতাংশ বেশি। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি করে আয় হয়েছে ১ হাজার ৬০৫ কোটি ডলার। যা ২০১৮ সালের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ বেশি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈরি পোশাকপ্রবৃদ্ধিরপ্তানি আয়রপ্তানি প্রবৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT