চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে মাসেই জাতীয় পাইপলাইনে যুক্ত হচ্ছে এলএনজি

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
১০:০৮ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

এলএনজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আগামী মাসের শেষদিকে জাতীয় গ্যাস পাইপ লাইনে যুক্ত হচ্ছে এলএনজি। এর মাধ্যমে জ্বালানি তেল, এলপিজি ও বিদ্যুতের পর আমদানি শুরু হচ্ছে গ্যাসের।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, গ্যাসের সংকট মোকাবিলার সঙ্গে শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে এলএনজি আরও গতি আনবে।

সাধারণ প্রাকৃতিক গ্যাসকে মাইনাস ১৬০ ডিগ্রী সেলসিয়াসে নামিয়ে ঠাণ্ডা করলে তা এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। তরলে পরিণত হলে এর আয়তন কমে যায় ৬শ’ গুণ। পরিবহনের সুবিধার্থে গ্যাসকে তরল করা হলেও আবার পাইপলাইনে দেয়া হয় গ্যাসের রূপে ফিরিয়ে এনে।

আর সেই এলএনজি বিশাল আয়তনের জাহাজে করে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে কক্সবাজারের মহেশখালীতে। আপাতত জাহাজেই থাকবে এলএনজি। সেখান থেকে যুক্ত হবে জাতীয় গ্যাস পাইপলাইনে।

কুইক রেন্টালের মতো জরুরি গ্যাস সংকট মোকাবেলার জন্য এলএনজি আমদানি করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে উচ্চমূল্যের এলএনজির দাম কিভাবে নির্ধারণ হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

সরকারের লক্ষ্য, প্রাথমিকভাবে প্রতিদিন ২শ’ মিলিয়ন ঘনমিটার এলএনজি জাতীয় পাইপ লাইনে যুক্ত হবে, যা পর্যায়ক্রমে বাড়বে। এলএনজি ভিত্তিক প্রায় ৪ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। চলছে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া।

Reneta

সঞ্জয় চাকীর ভিডিও রিপোর্ট:

Jui  Banner Campaign
ট্যাগ: এলএনজি
শেয়ারTweetPin1

সর্বশেষ

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT