চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে দিবসে মুক্তি কাউন্সিলের সমাবেশ ও গণসঙ্গীত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০১, মে ২০২১
বাংলাদেশ
A A

মহান মে দিবস উপলক্ষে জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশ, গণসঙ্গীত ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে নয়টায় এই সমাবেশের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন মুক্তির মঞ্চের হেমন্ত দাষ।

সমাবেশের সভাপতি ফয়জুল হাকিম বলেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। ১৮৮৬ সালের ১ মে কাজের ঘণ্টা কমানোর দাবিতে, ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে যে সংগ্রাম শুরু হয়েছিল তা আজ বিশ্বের দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে পরিণত হয়েছে। এই দিনে সারা বিশ্বের শ্রমিক শ্রেণী মজুরি দাসত্বের বিরুদ্ধে, পুঁজিবাদী শোষণ বৈষম্য নির্যাতন লুণ্ঠনের বিরুদ্ধে সংগ্রামে রাজপথে নামে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন গত ১৭ এপ্রিল বাঁশখালীতে গুলি করে ৭ জন শ্রমিককে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন: হাসিনা সরকার এস আলম কর্তৃপক্ষের সেবায় শ্রমিকদের হত্যা করেছে। এই হত্যার বদলা নিতে সর্বত্র শ্রমিকদের সংগঠন, সংগ্রাম গড়ে তুলতে হবে।

ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা বলেন: জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, প্রচারের স্বাধীনতা কেড়ে নিয়ে সরকার দেশে এক পুলিশি শাসন কায়েম করেছে। পার্বত্য জেলাসমূহের জাতিসত্তা জনগণের মুক্তির সংগ্রামের নেতা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট সাধারণ সম্পাদক মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ই এপ্রিল গুম করা হয়েছে।সরকার গুম, বিচার বহির্ভূত হত্যা, গ্রেপ্তার মিথ্যা মামলার মাধ্যমে জনগণকে দমন করার পথ বেছে নিয়েছে। একে প্রতিরোধ করতে হবে।

বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল মহান মে দিবসের সংগ্রামী শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন: মে দিবস এলেই শ্রমিক হত্যাকারী হাসিনা সরকার বাংলাদেশের শ্রমিকদের জন্য মায়াকান্না কাঁদে। জনগণকে ধোঁকা দিতে উন্নয়নের মিথ্যা গল্প প্রচার করে। শ্রমিক আন্দোলনে ঘাপটি মেরে থাকা বুর্জোয়া মালিক শ্রেণীর দালাল শ্রমিক নেতারা চক্রান্ত করে রাজনৈতিক সংগ্রাম থেকে শ্রমিকদের বিযুক্ত করে রাখে।এদের মুখোশ উন্মোচন করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রেসক্লাবমুক্তি কাউন্সিলমে দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন কবে?

মে ১০, ২০২৬

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT