চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ের নির্যাতনের বিচার চাইতে গিয়ে হাসপাতালে বাবা

জাহিদ হাসান শাকিল জাহিদ হাসান শাকিল
১০:০২ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

নেত্রকোণায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে উত্তক্ত করার বিচার চাইতে গিয়ে গ্রাম্য সালিশে শারীরিক নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন ছাত্রীর বাবা। সালিশে মেয়ের বাবাকে বেতের আঘাতসহ গলায় জুতার মালা পরিয়ে ঘোরায় গ্রামের মাতব্বররা। সেই সাথে মাথার ন্যাড়া করার নিদের্শ দিলে বিষয়টি না মানায় পিটিয়ে গুরুতর আহত করে মেয়ের বাবাকে।

স্থানীয়সুত্রে জানা গেছে, নেত্রকোণা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পড়া ছাত্রী সদর উপজেলার বণি গ্রাম থেকে বিদ্যালয়ে আসতেন। আসা-যাওয়ার পথে রোজ উত্ত্যক্ত করতো একই গ্রামের বখাটে রতনসহ কয়েকজন। এক সপ্তাহে আগে রাস্তায় তার গতি রোধ করে নির্যাতন করতে চাইলে পাশের পুকুরে ঝাপ দেয় স্কুলছাত্রী। সাথে সাথে রতনের বন্ধুসহ পুকুরে নেমে তাকে লাঞ্চিত করার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এসে মেয়েটিকে রক্ষা করে।

এ বিষয়টি স্কুলছাত্রীর সহপাঠিরা গ্রামে এসে জানতে চাইলে গ্রাম্য মাতব্বররা ক্ষেপে গিয়ে উল্টো নির্যাতিতা ছাত্রীর বাবার বিরুদ্ধে সালিশ বসিয়ে শারীরিক নির্যাতন করে। নির্যাতিতা ছাত্রী বলেন, আমাকে রতনসহ অন্যরা বাড়ীর আসেপাশে এসে ভয় দেখাতা। আমার বাবা বিচার চাইলে তাকে গ্রামের মাতব্বররা পিটিয়ে আহত করে। বাবা এখন হাসপাতালে ভর্তি, এখনো জ্ঞান ফেরেনি।

Banglabid

সালিশে দেয়া রায়ের কথা স্বীকারও করেছেন গ্রাম্য সালিশের মাতাব্বর। গ্রাম্য সালিশের মাতাব্বর মোফাজ্জল হোসেন বলেন, স্কুলে যাওয়ার সময় রতনের হাতে নির্যাতনের শিকার হয় মেয়েটি। আমরা চেয়েছিলাম সমঝোতার মাধ্যমে এ সমস্যার হোক আর কেউ যেনো পথে কোনো মেয়েকে ইভ টিজিং করতে না পারে। কিন্ত ছেলে পক্ষরা পরিকল্পিতভাবে এখানে মারামারি করেছে। মেয়েটির বাবা আর মামাকে মেরেছে। এক পর্যায়ে মেয়েটির বাবা অজ্ঞান হয়ে গেলে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি জানতে পারলাম একটা ইভ টিজিংয়ের ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আর অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত রতন ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানায় স্থানীয়রা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেত্রকোণা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT