চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র উপ-নির্বাচন: মোটর সাইকেলসহ বিভিন্ন যান চলাচলে বিধিনিষেধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রাজধানীর উত্তরের নির্বাচনী এলাকায় মোটর সাইকেলসহ বিভিন্ন যান-চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। বরগুনা জেলার আমতলী পৌরসভার সাধারণ নির্বাচন এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন উপলক্ষেও বিশেষ নির্দেশনা রয়েছে। 

নির্বাচন কমিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকাগুলোতে ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত (১২ ঘটিকা) থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আর ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত ১ মার্চ মধ্যরাত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচনের কাজে নিয়োজিত বিভিন্ন সরকারি-আধাসরকারি সংস্থার যানবাহন ও বিশেষ স্টিকারযুক্ত গণমাধ্যমের যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে বলেও জানানো হয়েছে।

তবে ওই সকল নির্বাচনী এলাকা সংলগ্ন মহাসড়ক এবং আন্তঃজেলা সংযোগ সড়কগুলোতে এ আদেশ শিথিল বলে বিবেচিত হবে।

Banglabid

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে: বিগত সময়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে বিশেষ কয়েকটি যানবাহন যেমন- মোটরসাইকেল ,বেবিট্যাক্সি, মাইক্রোবাস, পিকআপ ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। একইভাবে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য পদে উপ-নির্বাচন, বরগুনা জেলার আমতলী পৌরসভার সাধারণ নির্বাচন এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবস এর পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ দিবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত নিম্নোক্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিধিনিষেধে থাকা যানবাহনগুলো হলো: বেবি টেক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, টেম্পু এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্র চালিত যানবাহন।

এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও অন্যান্য কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে নির্দেশনায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই ভক্ত পুত্রের নাম দিলেন জেমস!

পরবর্তী

ডাকসু: লিটন-বেনজীরের নেতৃত্বে বাম জোটের প্যানেল

পরবর্তী
ডাকসু

ডাকসু: লিটন-বেনজীরের নেতৃত্বে বাম জোটের প্যানেল

চিত্রনায়ক বাপ্পী এখন গ্র্যাজুয়েট

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT