চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নেয়ার ৩ ঘণ্টার মধ্যে বরখাস্ত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বুলবুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
জনপদ, রাজশাহী
A A

রাজশাহী জেলা প্রতিনিধি: দায়িত্ব নেয়ার ৩ ঘণ্টার মধ্যে বরখাস্ত হলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।স্থানীয় সরকার মন্ত্রানালয় কর্তৃক এক প্রজ্ঞাপণ জারির মাধ্যমে বরখাস্ত করা হয় তাকে।

র্দীঘদিন পর আজ সকালে মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল দায়িত্ব নিতে গিয়ে নিজ কার্যালয়ে ঢুকতে পারেননি।

আজ রোববার সকাল ১১টায় তিনি নগর ভবনে যান। কিন্তু মেয়রের কার্যালয়ের কক্ষে তালা দেওয়া থাকায় তিনি ঢুকতে পারেননি।

রাজশাহী সিটি কর্পোরেশন সূত্র জানায়, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে বুলবুলের দায়িত্ব গ্রহণ সংক্রান্ত চিঠি তাদের কাছে পৌঁছে। আজ রোববার সকালে মেয়রের দায়িত্ব গ্রহণের কথা ছিলো। এসময় দায়িত্ব গ্রহণের পরপরই সাংবাদিক সম্মেলনের কথাও ছিল।

রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, আজ মেয়র বুলবুল কার্যালয়ে আসলে ফুল দিয়ে তাকে বরণ করা হয়।কিন্তু কে বা কারা মেয়রের কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখায় তিনি কার্যালয়ের নিজ কক্ষে প্রবেশ করতে পারেননি।এদিকে বেলা ১২.৩০ এর দিকে মেয়রের কক্ষে তালা মারা থাকায় একদল বহিরাগত মেয়রের দপ্তরের এপিএস’র রুম ভাঙচুর করেছে।

২০১৫ সালের ৭ মে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র বুলবুলকে মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট থেকে তার বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করা হয়।পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ৫ মার্চ আপিল বিভাগ সেটা খারিজ করে দেয়।সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বুলবুলকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।কিন্তু দায়িত্ব গ্রহণের ৩ ঘণ্টার মধ্যেই বরখাস্ত করা হয় তাকে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT