চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্যাক ফনসেকার অফিসে পুলিশি তল্লাশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

পানামা পেপারস কেলেঙ্কারি ঘটনায় আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার প্রধান কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে। কোনো অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় কিনা সেজন্য মঙ্গলবার রাতে পানামার অ্যাটর্নি জেনারেল এই তল্লাশি চালান বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

পানামা সিটিতে অবস্থিত মোস্যাক ফনসেকার তথ্য ফাঁস হওয়ার পর, যা পানামা পেপারসের নামে খ্যাতি পেয়েছে, বিশ্বের বহু নেতা বিব্রতকর অবস্থায় পড়েছেন এবং অফশোর কোম্পানির নামে কর ফাঁকির বিষয়টিও বেরিয়ে এসেছে।

এর আগে পানামার জাতীয় পুলিশের দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটি কোনো অবৈধ কাজে জড়িত কিনা তা খতিয়ে দেখতে তারা তল্লাশি চালাচ্ছে।

Banglabid

মোস্যাক ফনসেকার বিরুদ্ধে কর ফাঁকি ও প্রতারণার অভিযোগ এসেছে। ইতোমধ্যেই মোস্যাক ফনসেকার কার্যালয়ে অভিযান চালিয়েছে এল সালভাদর কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেল থেকেই পুলিশ কর্মকর্তারা আর পেট্রোল কার কোম্পানির ভবনের চারপাশে জড়ো হতে শুরু করে।  এতে নেতৃত্ব দেন সংঘটিত অপরাধ ও মুদ্রা পাচার বিশেষজ্ঞ প্রসিকিউটর জাভিয়ার কারাভালো।

এ বিষয়ে অফশোর কোম্পানি প্রতিষ্ঠায় বিশেষায়িত মোস্যাক ফনসেকা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Reneta

তবে এর আগে ফার্মটির প্রতিষ্ঠাতা র‌্যামন ফনসেকা দাবি করেন যে তার ৪০ বছরের পুরনো কোম্পানিটি কোনো আইন ভঙ্গ করেনি, কোনো ডকুমেন্ট ধ্বংস করেনি এবং তাদের কার্যক্রম বৈধ।

মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ ডকুমেন্ট ফাঁসের পর বিশ্বব্যাপী সরকারগুলো ধনী ও ক্ষমতাধরদের সম্ভাব্য আর্থিক অনিয়ম তদন্ত শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর ফাঁকি
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT