চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৫
বাংলাদেশ
A A

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আত্মীয়ের লাশ দাফন করতে গিয়ে বাস চাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোদাজ্জেল হোসেন (৪৭) নিহত হয়েছেন। আত্মীয়ের লাশ দাফন করার আগেই তার লাশ এখন হাসপাতাল মর্গে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিকের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খোদাজ্জেল হোসেন মেহেরপুর সদর উপজেলার কৃষি অফিসের পিরোজপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি একই উপজেলার দফরপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত মেহেরপুরের প্রবীন আইনজীবী আব্দুর রশিদের নামাজে জানাজায় অংশ গ্রহণের জন্য মোটর সাইকেলযোগে পৌর গোরস্থানের উদ্দেশ্যে যাচ্ছিলেন খোদাজ্জেল হোসেন। মল্লিকপাড়া সংযোগ সড়ক দিয়ে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কে ওঠার সময় মেহেরপুর বাস স্ট্যান্ডগামী যাত্রীবাহী একটি লোকাল বাস পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, বাস ও ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মেহেরপুর-১ আসনের সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেহেরপুরসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা দিলীপ রাজ

মে ১৩, ২০২৬

মানুষের দুঃখ থেকেই কিন্তু সৃজনের সৃষ্টি

মে ১৩, ২০২৬

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

মে ১৩, ২০২৬

গাড়ি চাপায় নবজাতকের মৃত্যু

মে ১৩, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT