চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদার টাকা না পেয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ন ২৭, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, মেহেরপুর
A A

মেহেরপুরের গাংনীতে চাঁদার টাকা না পেয়ে অপহরণকারীরা আবির হোসেন (১১) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে। শনিবার দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার মিনাপাড়া-মানিকদিয়া মাঠের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবির হোসেন স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ও মিনাপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের ছেলে। এ ঘটনায় জড়িত ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহুনবীর ছেলে হামিম ও তার সহযোগি মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবির হোসেনের মামা আব্দুল্লাহ আল মামুন রিপন জানান, শনিবার বিকালে আবিরকে ডেকে নিয়ে যায় ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহুনবীর ছেলে হামিম ও মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদ।

তিনি বলেন, সন্ধ্যায় আবিরের কাছে থাকা তার মায়ের মোবাইল ফোন থেকে অপহরণকারীরা আবিরের পিতা মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে আবিরকে হত্যার হুমকি দেয়। অপহরণকারীদের ফোন কল পেয়ে মালয়েশিয়া প্রবাসী আসাদুল হক তার পরিবারের সদস্যদের জানালে আবিরের সন্ধানে নামে গ্রামের লোকজন। গ্রামবাসীর সহায়তায় গ্রেপ্তার করা হয় অপহরণকারী ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহুনবীর ছেলে হামিম ও মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদকে। পরে তাদের কাছ থেকে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত অপহরণকারীদের তথ্যের ভিত্তিতে আবিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাংনীমেহেরপুরশিশুশ্বাসরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাল্টিপ্লেক্সে বন্ধ সন্ধ্যার শো, দেশী সিনেমায় নতুন সংকট

এপ্রিল ৫, ২০২৬
ড. হাছান মাহমুদ চৌধুরী

হাছান মাহমুদসহ যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

এপ্রিল ৫, ২০২৬

চুক্তি না করলে ইরানে ‘ভয়াবহ পরিস্থিতির’ জন্য ট্রাম্পের হুমকি

এপ্রিল ৫, ২০২৬

গাড়ির জ্বালানি নিতে চালক-মালিকদের ভোগান্তি কমছে না

এপ্রিল ৫, ২০২৬

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT