চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেরপুরে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করছে ভেড়া পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০১৫
কৃষি
A A

মেহেরপুরে বাড়ছে ভেড়ার খামার। এতে সেখানের গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। অল্প পুঁজি বিনিয়োগ করে বেশি লাভ হওয়ায় উন্নতজাতের ভেড়া পালনে অনেকেই আগ্রহী হয়েছেন ।

ভেড়া পালনে বাড়তি খাবারের প্রয়োজন হয় না। গ্রামের পতিত জমি বা সড়কের আশেপাশে চরিয়ে খাদ্যচাহিদার ৮০ ভাগ পূরণ করা সম্ভব।

জেলায় বর্তমানে ভেড়ার খামারের সংখ্যা প্রায় দেড়’শ। দেশি ভেড়া থেকে যেখানে সর্বোচ্চ ২০-২৫ কেজি মাংস পাওয়া যায়, সেখানে উন্নতজাতের ভেড়া থেকে মাংস আসে ৪০-৫০ কেজি। স্থানীয় খামারিরা বলেন, প্রতিটি ভেড়া থেকে ৪ টি বাচ্চা পাওয়া যায়। ভেড়াগুলো ৪ থেকে ৫ মাস বয়সে বিক্রির উপযোগি হয়। প্রতিটি বাচ্চা ভেড়া ৪ হাজার টাকা বিক্রি করলে মোট আয় হয় ১৬ হাজার টাকা।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের রোকনউদ্দিন ২০০০ সালে ছোট পরিসরে ভেড়ার খামার শুরু করেন। মাত্র তিন বছরে তার খামারে ভেড়ার সংখ্যা বেড়ে দাড়ায় ১’শতে। এখন প্রতি বছর খামার থেকে দুই থেকে আড়াই’শ ভেড়া বিক্রি হচ্ছে তার।

রোকন জানান, ভেড়ার খামার থেকে নিয়মিত আয়ে তার পরিবারে স্বচ্ছলতা এসেছে। খামারের আয় দিয়ে বাড়ি করেছেন এবং খামার দেখাশোনায় ৪ জনকে নিয়োগ করেছেন বলেও জানান এই খামারি। প্রাণি সম্পদ অধিদপ্তর থেকে খামারিদের ভেড়ার খামার তদারকি করা হয়। পালন ছড়িয়ে দিতে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ ছাড়াও খামারিদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। মেহেরপুর উপজেলার প্রাণি সম্পদ অফিসার নূর আলম জানান, ভেড়ার খামারগুলো তদারকির পাশাপাশি টিকাদান,কৃমি নিধন ছাড়াও খামারিদের প্রশিক্ষণ দেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভেড়া পালনমেহেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

এপ্রিল ১৭, ২০২৬
হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে

এপ্রিল ১৭, ২০২৬

টাইম ম্যাগাজিনে শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: বানিজ্য সচিব মাহবুবুর রহমান (সংগৃহীত)।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

এপ্রিল ১৭, ২০২৬

ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT