চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার, ‘আত্মহত্যা’ বলে চালানোর অভিযোগ

গোলাম মোস্তাফা গোলাম মোস্তাফা
১২:১১ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, মেহেরপুর
A A

মেহেরপুরের গাংনীতে মঙ্গলবার সকাল ৯টার দিকে রেশমা খাতুন (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রেশমা তেঁতুলবাড়ীয়া গ্রামের বিজিবি ক্যাম্প পাড়ার হাসিবুল ইসলাম শান্তর স্ত্রী ও পার্শ্ববর্তী দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের পিতা আতাহার আলী’র অভিযোগ, তার মেয়েকে জামাতা হাসিবুল ইসলাম শান্ত শ্বাসরোধে হত্যা করে ফ্যানের সাথে মরদেহ ঝুলিয়ে রাখে। প্রতিবেশি ও অন্য সবাই লাশের কাছে পৌঁছানোর আগেই মরদেহ মাটিতে নামিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেষ্টা করছে।

রেশমার চাচা আলতাফ হোসেন জানান, তার ভাতিজি রেশমা খাতুনের সাথে দু’বছর আগে বিয়ে হয় হাসিবুল ইসলাম শান্তর। বিয়ের পর থেকে সংসার জীবনে নানা কারণে রেশমা ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। একারণে রেশমা খাতুনকে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে অপপ্রচার করছে। অবিলম্বে হাসিবুল ইসলাম শান্তকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও তেঁতুলবাড়ীয়া ইউপি সদস্য গোলাম কিবরিয়া জানান, অন্যদের মতো আমারও আত্মহত্যার ঘটনা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে রেশমা ও শান্তর মধ্যে বেশ কিছুদিন যাবৎ কলহ চলে আসছিলো।

এ বিষয়ে শান্তর পরিবারের সদস্যরা জানান, ভোরে রেশমার লাশ ফ্যানের সাথে ঝুলতে দেখে নীচে নামানো হয়। এর বাইরে কোন মন্তব্য করতে রাজি হয়নি তারা।

Reneta

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান, মৃত্যুর ঘটনা জানতে পেরে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যা না আত্মহত্যা, এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহবধূলাশলাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT