চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদীর জীবন বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানের জীবন বাঁচাতে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান ‘মেলানোমা’ নামে প্রাণঘাতী স্কিন ক্যান্সারে আক্রান্ত। হাতের নখ থেকে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ার আগেই এই ক্যান্সারের চিকিৎসা করানো না গেলে পরিণতি হতে পারে ভয়াবহ। বাংলাদেশের একজন স্কিন বিশেষজ্ঞের পরামর্শে মেহেদী ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেদীর বাবা ইতোমধ্যে জমি বিক্রি করে দেশে ও ভারতে চিকিৎসায় ১০ লাখ টাকা খরচ করে করেছেন। বর্তমানে ছেলের চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে তিনি খুবই অসহায় বোধ করছেন। এমনকি মানুষের কাছে সাহায্য চাইতেও দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। এ অবস্থায় বিভাগের পক্ষ থেকে সম্মিলিতভাবে মেধাবী এ তরুণের জীবন বাঁচাতে নিজেদের সহযোগিতার পাশাপাশি হৃদয়বানদের এগিয়ে আসার আবেদন জানানো হয়েছে।

Banglabid

চেন্নাইয়ের চিকিৎসকদের উদ্ধৃত করে বলা হয়, দ্রুত ছড়ানো এ ক্যান্সার প্রতিরোধে জরুরী ভিত্তিতে আরো ১৫ লাখ টাকার বিশেষ প্রয়োজন। ইতোমধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই লাখ টাকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন।

এছাড়া সাংবাদিকতা বিভাগ মেহেদী হাসানের চিকিৎসা ব্যয়ের অর্থ সংগ্রহে ‘মেহেদী হাসান চিকিৎসা সহায়তা কমিটি’ গঠন করেছে এবং অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় ‘মেহেদী হাসান চিকিৎসা সহায়তা তহবিল’ নামে ০২০০০১১৭০৪০৬১ নাম্বারে একটি হিসাবও খুলেছে। প্রয়োজনে ০১৭১৮-৫৪০৮৪১ নাম্বারেও যোগাযোগ করা যাবে।

এখন সবার সহযোগিতাই পারে নিম্নবিত্ত পরিবারের সন্তান মেহেদীর জীবন বাঁচাতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসানরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT