ফুটবল

মেসি-সুয়ারেজের জোড়া গোল, জিতেছে মিয়ামি

মেসি ফুটবল ম্যাচে গোল উদযাপন করছেন, পিঙ্ক জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মেসি গোল করে উল্লাস প্রকাশ করছেন, দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেজর লিগ সকারে মন্ট্রিয়লের বিপক্ষে বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। দুটি করে গোল করেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। তাদের জোড়া গোলে ৪-২ ব্যবধানে জিতেছে মিয়ামি।

ম্যাচে গোলের শুরুটা করেন মেসি। ২৭ মিনিটে তার গোলে এগিয়ে যায় মিয়ামি। প্রথমার্ধে দুদল আর কোনো গোলের দেখা পায়নি। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিদের দল।

বিরতির পর দ্রুত দুই গোল করেন লুইস সুয়ারেজ। ৬৮ মিনিটে প্রথম গোলের পর ৭১ মিনিটে আরও একটি গোল করেন উরুগুয়ের তারকা। ৩-০ গোলে এগিয়ে যাওয়া মিয়ামির বিপক্ষে তখনও গোল পায়নি মন্ট্রিয়ল।

সুয়ারেজের দ্বিতীয় গোলের তিন মিনিট পর প্রথম গোল পায় মন্ট্রিয়ল। ৭৪ মিনিটে ডি সিয়েলির গোল আসে। আর ৮৭ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভি লৌতারি মন্ট্রিয়লের দ্বিতীয় গোলটি করেন। শেষঅবধি মেসিরা ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

জয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলে ছয়ে থাকলেন মেসিরা। ১৫ ম্যাচ শেষে মিয়ামির সংগ্রহ ২৬ পয়েন্ট। টেবিলের শীর্ষে ফিলাডেলফিয়া, দুইয়ে সিনসিনাটি।

বিষয়:এমএলএসমিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…