চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি-রোনালদোর সঙ্গে তুলনায় দিবালার সর্বনাশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে দিবালা ও কোচের মধ্যে সংলাপ, ফুটবল প্রেমীদের নজর কেড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে একটি দুর্দান্ত ম্যাচ খেলার পর ‘নতুন মেসি’র তকমা পান পাওলো দিবালা। ধীরে ধীরে তার তুলনা শুরু হয় হালের অন্য দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের সঙ্গেও। কিন্তু এই তুলনাই দিবালার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। জুভেন্টাসে তার কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি অন্তত এমনটাই মনে করেন।

দুটি হ্যাটট্রিক দিয়ে চলতি সিরি আ’র মৌসুম শুরু করেছিলেন দিবালা। তখন থেকেই বলাবলি, ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে মেসি-রোনালদোর আধিপত্য ভাঙতে পারেন এই আর্জেন্টাইন।

ওই দুই হ্যাটট্রিকের পরই অনেকটা ফিউজ ব্যাটারি মত হয়ে যান দিবালা। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সিরি আ’তে গোল করেছেন মাত্র একটি। যার ফলে দলের সেরা একাদশেও অনিয়মিত হয়ে পড়েছেন।

Banglabid

এরমধ্যই আবার দিবালাকে দলে পাওয়ার চেষ্টা চালাচ্ছে ইউরোপের বড় বড় কয়েকটি ক্লাব। সবশেষ খবর, মেসির আর্জেন্টাইন সতীর্থকে দলে ভেড়াতে ৭০ মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তাকে ছাড়তে নারাজ কোচ অ্যাল্লেগ্রি।

বেঞ্চে বসিয়ে রাখলেও দিবালার প্রতিভা নিয়ে সন্দেহ নেই জুভ কোচের, ‘তার (দিবালা) সঙ্গে সম্পর্কে কোনও পরিবর্তন হয়নি। সে তিন বছর আগে জুভেন্টাসে এসেছে এবং যথেষ্ট উন্নতিও করেছে।’

‘জুভেন্টাস তার দক্ষতার উপর আরও বেশি জোর দিচ্ছে এবং সে জুভেন্টাস অনেক দিয়েছেন। আমার মতে, এখনও তার উন্নতি অনেক জায়গা রয়েছে।’

Reneta

দিবালার ফর্ম নিয়ে অ্যাল্লেগ্রি বলছেন, মেসি-রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনাই তার ক্ষতি করছে, ‘মৌসুমের শুরু থেকে তুলনায় তার ক্ষতি হয়েছে। ২৪ বছরের এক তরুণকে আপনি ফুটবলের দুই বিস্ময়কর তারকার সঙ্গে তুলনা করতে পারেন না; যারা দুজনে মিলে ১০টি ব্যালন ডি’অর জিতেছেন। তবে সৌভাগ্য যে, দিবালা স্মার্ট এবং এই বিষয়টি বুঝতে পারে।’

নেইমারের প্রসঙ্গ তুলে জুভ কোচের ভাষ্য, ‘নেইমার, সে তো মেসি-রোনালদোর খুব কাছাকাছি। সুতরাং দিবালাকে তার নিজের পথে হাঁটতে দিতে হবে, কারো সঙ্গে তাকে তুলনা করা ঠিক হবে না। বরং অন্যদের চেয়ে তার আলাদা কি আছে সেটা খোঁজাই ভাল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাওলো দিবালামেসিরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT