চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোদের কারা চ্যাম্পিয়ন্স লিগে, কারা ইউরোপায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২৪, মে ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ডামাডোল শেষ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ পেয়ে গেছে চ্যাম্পিয়নদের। লিওনেল মেসির বার্সেলোনা, ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস বা সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদ, কোনো ক্লাবই দেখেনি শিরোপার মুখ। তবে তাদের কারা চ্যাম্পিয়ন্স লিগে আর কারা ইউরোপায় খেলবে সেই হিসেবেও পড়তে হয়নি।

রিয়াল-বার্সা-বায়ার্ন-ম্যানসিটিকে পড়তে না হলেও অবশ্য অনেক জায়ান্ট ক্লাবের এবার চ্যাম্পিয়ন্স লিগে তো বটেই, খেলা হচ্ছে না ইউরোপায়ও। ইংলিশ প্রিমিয়ার লিগে যেমন হ্যারি কেইনের টটেনহ্যাম হটস্পার নেই এই দুই প্রতিযোগিতায়, কেইন তো সেজন্য ক্লাব ছাড়তে চেয়ে বসে আছেন।

বাকিদের মধ্যে যারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে, আর যারা ইউরোপা লিগে খেলবে, তাদের এক ঝলক দেখে নেয়া যাক।

ইংলিশ প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার সিটি লিগ শিরোপা নিশ্চিত করেছে। নিশ্চিতভাবেই তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। সিটিজেনদের সঙ্গী হচ্ছে টেবিলের দুইয়ের ম্যানচেস্টার ইউনাইটেড, তিনের লিভারপুল ও চারের চেলসি।

প্রিমিয়ার লিগ থেকে ইউরোপায় খেলবে লেস্টার সিটি ও ওয়েস্টহ্যাম ইউনাইটেড। টটেনহ্যাম বা আর্সেনাল এবার কেবলই দর্শক সেরাদের মঞ্চে। আর ফুলহ্যাম, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন এবং শেফিল্ড ইউনাইটেড এ মৌসুমে নেমে গেছে প্রিমিয়ার লিগ থেকে।

স্প্যানিশ লা লিগা: অ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা উঁচিয়ে ধরেছে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের সঙ্গী টেবিলের দুইয়ের রিয়াল মাদ্রিদ, তিনের বার্সেলোনা ও চারের সেভিয়া। ইউরোপায় খেলবে রিয়াল সোসিয়েদাদ। অবনমন হয়েছে হুয়েস্কা, রিয়াল ভ্যালাদোলিদ ও এইবারের মতো ক্লাবের।

Reneta

সিরি আ: ইতালিয়ান সিরি আ-তে এবার লিগ ট্রফি নিয়েছে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগে তাদের সঙ্গী হবে দুইয়ের এসি মিলান, তিনের আটালান্টা ও চারের জুভেন্টাস। নাপোলি ও লাসিও খেলবে ইউরোপায়। অবনম হয়েছে বেনেভেন্টো, ক্রোটোনে ও পার্মার।

বুন্দেসলিগা: বরার্ট লেভান্ডোভস্কির বায়ার্ন মিউনিখই চ্যাম্পিয়ন হয়েছে। আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তাদের সঙ্গী টেবিলের দুইয়ের আরবি লেইপজিগ, তিনের বরুশিয়া ডর্টমুন্ড ও চারের ভলফ্সবুর্গ। জার্মানি থেকে ইউরোপায় খেলবে ফ্রাঙ্কফুর্ট ও বেয়ার লেভারকুসেন। এফসি ক্লোন খেলবে রেলিগেশন প্লে-অফ। অবনমন হয়ে গেছে ভের্ডার ব্রেমেন ও শালকে জিরোফোরের।

ফ্রেঞ্চ লিগ ওয়ান: ফরাসি লিগে ১০ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে লিল। তারা এক পয়েন্টে পেছনে ফেলেছে নেইমার-এমবাপেদের পিএসজিকে। চ্যাম্পিয়ন্স লিগে এই দুই ক্লাবই খেবে। তিনের মোনাকো খেলবে ইউরোপ সেরার কোয়ালিফিকেশন। ইউরোপায় খেলবে লিওঁ ও মার্শেই। নান্টেস খেলবে রেলিগেশনের প্লে-অফে। অবনমন হয়ে গেছে নেমেসঁ ও দিজোনের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপা লিগইংলিশ প্রিমিয়ার লিগচ্যাম্পিয়ন্স লিগফ্রেঞ্চ লিগ ওয়ানবুন্দেসলিগালা লিগালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক

মে ১, ২০২৬

কারাগার থেকে আবারও গৃহবন্দি অং সান সু চি

মে ১, ২০২৬

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে টানা বৃষ্টি: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT