চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি ম্যাজিকের রাতে গোল করেও রোনালদোর বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

গোল পেয়েছেন দুজনই। মেসি জোড়া গোল করেছেন, রোনালদোর গোল একটি। তবে দলের খাতায় এসেছে ভিন্ন ফল। মেসি ম্যাজিকে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট কাটার রাতে রোনালদোর জুভেন্টাস হেরে ছিটকে গেছে।

ন্যু ক্যাম্পে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দিয়ে ফিরতি লেগে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। মেসির জোড়া গোলের পাশে অন্যটি কৌতিনহোর। প্রথম লেগে ম্যানইউর মাঠ থেকে ১-০তে জিতে এসেছিল কাতালান জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামীতায় সেমির টিকিট কাটল আর্নেস্ট ভালভার্দের দল।

সেখানে ঘরের মাঠে ফিরতি লেগে আয়াক্সের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে জুভেন্টাস। প্রথম লেগে ডাচ ক্লাবটির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল ইতালিয়ান জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামীতায় সেমির টিকিট পেল আয়াক্স।

ঘরের মাঠে চেনা দর্শকের সামনে ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি পেয়েছিল বার্সা। রেফারি প্রথমে স্পটকিকের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্য নিয়ে পরে সেটি বাতিল করে দেন।

তাতেও গোলের খাতা খুলতে খুব একটা দেরি হয়নি। ১৬ মিনিটে বার্সাকে লিড এনে দেন লিওনেল মেসি। অ্যাশলে ইয়ংয়ের থেকে বল কেড়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন মহাতারকা।

চার মিনিট পর আবারও মেসির গোল। তাতে অবদান থাকল অতিথি গোলরক্ষক ডেভিড ডি গিয়ার শিশুতোষ ভুলেরও। বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নিয়েছিলেন মেসি, বল ডি গিয়ার গ্লাভসের নিচ দিয়ে ধীরে গড়িয়ে জালে জড়িয়ে যায়। আসরে মেসির দশম গোলটি আসে।

Reneta

মধ্যবিরতির পর ফিরে ৬১ মিনিটে ফিলিপে কৌতিনহোর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। মেসির ক্রস আলবাকে খুঁজে নেয় প্রথমে, আলবা সেটি ঠেলে দেন কৌতিনহোর দিকে, ব্রাজিল তারকা দূর থেকে বাঁকানো শটে জাল খুঁজে নিয়ে উল্লাসে মাতেন।

অন্য ম্যাচে, জুভেন্টাসকে ছিটকে দিয়ে ১৯৯৬-৯৭ মৌসুমের পর প্রথমবার সেরা চারের টিকিট কেটেছে আয়াক্স।

যদিও গোলের খাতা শুরুতে খুলেছিল জুভেন্টাসই। ত্রাতা সেই রোনালদো। ২৮ মিনিটে পিয়ানিচের কর্নার থেকে আসা বলে পর্তুগিজ মহাতারকা মাথা ছুঁয়ে জালে জড়িয়ে দেন। এ মৌসুমে ষষ্ঠ গোলটি করে আসর শেষ করলেন সিআর সেভেন।

ম্যাচের ৩৪ মিনিটে সমতা ফেরায় আয়াক্স। ২১ বছর বয়সী ফরোয়ার্ড ডনি ভ্যান ডি বিক স্বাগতিক দর্শকদের স্বব্ধ করে দেন দারুণ এক গোলে।

মধ্যবিরতির পর লাগাতার আক্রমণ শানিয়ে জুভেন্টাস উল্টো গোল খেয়ে বসে। ৬৭ মিনিটে হেডে জালে বল জড়ান ম্যাথিয়াস ডি লিট। বাকিটা সময়ে শত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেননি রোনালদো-দিবালারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবার্সেলোনামেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT