চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি বিষয়ে মুখ খুললেন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন লিওনেল মেসি। টুর্নামেন্ট শেষ, গড়িয়ে গেছে কয়েকদিন, তবে উত্তাপ কমছে না। তুমুল আলোচনা-সমালোচনার সময়টাতে এবার মুখ খুললেন সেই ম্যাচের রেফারি রোডি জামব্রানোও। মেসির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইকুয়েডরের এ রেফারি।

সেমিতে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। পরে জেতে শিরোপাও। ওই ম্যাচে দুটি পেনাল্টি পেতে পারতো আর্জেন্টিনা! মেসির দাবি এমনই। তবে ম্যাচে আর্জেন্টিনার ওই দুটি আবেদনেই রেফারি ভিএআর প্রযুক্তির সহায়তা নেননি।

প্রথম ঘটনায় আর্জেন্টিনার ম্যানসিটি তারকা সার্জিও আগুয়েরোকে বক্সের ভেতর ফেলে দেন দানি আলভেজ। দ্বিতীয় ঘটনায় নিকোলাস ওটামেন্ডিকে বক্সের ভেতর কনুই দিয়ে গুঁতো দেনে আর্থার।

Banglabid

দুই ঘটনার কোনটিতেই আর্জেন্টিনার পক্ষে রায় দেননি রেফারি। এমনকি স্পর্শকাতর এরিয়ার ঘটনায় সিদ্ধান্ত দিতে নেননি প্রযুক্তির সহায়তাও। ম্যাচের রেফারি অবশ্য এখন বলছেন, প্রথম ঘটনাটি ছিল সাধারণ ফাউল, আর দ্বিতীয়টি ছিল বৈধ চ্যালেঞ্জ।

নিজের পক্ষে সাফাই গেয়ে রেফারি জামব্রানো বলেছেন, ‘এটি কনুই দিয়ে গুঁতো মারার মতো ঘটনা ছিল না। ভিএআর যাচাই করা হয়েছে এবং এটি নিশ্চিত যে এটি ছিল ৫০-৫০। তাই তারা এটিকে পরিষ্কার পেনাল্টি মনে করেনি।’

‘প্রথম ঘটনায় এটি পরিষ্কার যে আগুয়েরো এগিয়ে গেছে। এটি ছিল ‘ডিফেন্ডারের’ ওপর বেপরোয়া ফাউল। ভিএআরের সঙ্গে আমি কখনোই যোগাযোগ হারাইনি। এটি পুরোপুরি মিথ্যা।’

Reneta

মেসির সমালোচনা অবাক করেছে জানিয়ে ইকুয়েডরের এ রেফারি বলেছেন, ‘মেসি খেলার প্রতি নিবেদিত। তার সঙ্গে আমার কখনোই সমস্যা ছিল না। সত্যি তো এটাই যে, ম্যাচ শেষে তার বিবৃতি আমাকে বিস্মিত করেছে। তবে সবারই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। যখন আর্জেন্টিনার খেলোয়াড়রা বলছিল আমি নার্ভাস ছিলাম, তার মানে এটা বোঝাতে চেয়েছে যে আমি বিরক্ত ছিলাম। কেননা, রেফারিংয়ের সময় আমি সবসময় সিরিয়াস থাকি।’

সেমিফাইনালের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের রেফারিং নিয়েও কড়া সমালোচনা করেছেন মেসি। চিলির বিপক্ষে ম্যাচটিতে তাকে বিতর্কিত লাল কার্ড দেয়া হয়। সেই ঘটনায় রেফারির সমালোচনা করার পাশাপাশি লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলেরও তীব্র সমালোচনা করেন আর্জেন্টাইন সুপারস্টার। ওই ঘটনায় মেসি আন্তর্জাতিক ফুটবলে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে জানাচ্ছে ফুটবলের খবরদাতা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিল-আর্জেন্টিনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT