চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি বললেন ‘রেফারিকে উদ্দেশ্য করে কিছুই বলিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ন ৩০, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

শাস্তি হয়ে গেল। খেলতে পারলেন না। নানা জনের থেকে নানা রকম প্রতিক্রিয়া আসতে শুরু করল। যার সবটাই ফিফার সমালোচনা করে। সেটাই স্বাভাবিক, লিওনেল মেসি মাঠে এমনই একজন ফুটবলার আর তার ক্যারিয়ারজুড়ে গড়ে ওঠা ভাবমূর্তি এতটাই স্বচ্ছ যে- আর্জেন্টাইন তারকার সমালোচনা করতেও দুবার ভাবতে হয়। এরপরও শাস্তির মাত্রটা বড় রকমের হওয়ায় ফিসফাস চলছিল, আসলে কি বলেছিলেন মেসি?

এমন প্রশ্নের মুখে যার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য উত্তরটা মিলবে সেই মেসির ধরাই যে পাওয়া যাচ্ছিল না। অবশেষে মুখ খুললেন মেসি স্বয়ং। সব জল্পনা কল্পনার অবসান ঘটাতে এগিয়ে এলেন। মেসির ভাষ্য, তিনি সহকারী রেফারিকে কোন গালিই দেননি। ক্ষুব্ধ হয়ে কেবলমাত্র মনে মনে নিজের হতাশা প্রকাশ করেছিলেন।

আর্জেন্টিনার অধিনায়ক এক বিবৃতিতে বলেছেন, ‘আমি যা বলেছি তা কখনোই লাইন্সম্যানকে উদ্দেশ্য করে ছিল না। আমি কেবল মনে মনে নিজের হতাশা প্রকাশ করেছিলাম।’

ফিফা বলছে, গত বৃহস্পতিবার চিলির সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সহকারী রেফারিকে স্প্যানিশ ভাষায় কুৎসিত গালি দিয়েছিলেন মেসি। যদিও ম্যাচের প্রধান রেফারি সান্দ্রো রিচ্চির প্রতিবেদনে মেসির এই গালাগালির কথা লেখা ছিল না। পরে ভিডিও ফুটেজ দেখে তাকে দোষী বলা হচ্ছে।

যার জেরে চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি মিলেছে। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচের ঘণ্টা ছয়েক আগে মেসিকে এই নিষেধাজ্ঞার খড়গে ফেলে ফিফা।

মেসিকে দেওয়া ফিফার নিষেধাজ্ঞাটা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। কেউ বলছেন, এটা লঘু পাপে গুরু দণ্ড হয়ে গেছে। কারও মতে, ম্যাচের ঘণ্টা ছয়েক আগে কোন দলের সেরা খেলোয়াড়কে নিষিদ্ধ করে দেওয়া অন্যায়।

Reneta

অফিসিয়াল বিবৃতিতে বার্সেলোনাও তাদের সেরা ফুটবলার মেসির পাশে দাঁড়িয়েছে। ফিফার নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছে কাতালান ক্লাবটি। মেসির শাস্তি নিয়ে সমালোচনা করেছেন দুই বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকে।

উরুগুয়ে তারকা বলেছেন, ‘মেসিকে অযথাই অতিরিক্ত সাজা দেওয়া হচ্ছে।’ স্প্যানিশ ও বার্সা ডিফেন্ডার পিকে বলেন, ‘আমি ফিফার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে চাই না। তবে মেসিকে দেওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞা মোটেও যথার্থ নয়। আমার কাছে এটা বাড়াবাড়ি মনে হচ্ছে।’

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রধান মার্সেলো তিনেল্লি জানিয়েছেন, তারা নিজেদের অধিনায়কের শাস্তির বিষয়ে আপিল করবে। শাস্তি কমানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালাবে।

মেসির শাস্তি নিয়ে ফিফার সমালোচনা করেছেন বিশ্বকাপজয়ী সাবেক আর্জেন্টিনা কোচ সিজার লুইস মোনাত্তিও। সকলের সুর একই। ফিফার পদক্ষেপ যথেষ্ট প্রশ্নবিদ্ধ।

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ বাছাইপর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT