চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি ছাড়া জীবন এমনই কঠিন বার্সেলোনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে এর আগে চারবার ঘটেছে এমন ঘটনা। যে চারটি ম্যাচে মেসি খেলেননি, তার একটি ম্যাচও জিততে পারেনি বার্সেলোনা। রোববার রাতে আরও একবার মেসিকে ছাড়া মাঠে নেমেছিল বার্সা। এদিনও ঘটেছে একই ঘটনা। লা লিগায় লেভান্তের কাছে ৫-৪ গোলে হেরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গেছে কাতালানাদের। লেভান্তে ম্যাচ চোখে নখ দিয়ে দেখিয়ে দিয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়া জীবন কতটা কঠিন স্প্যানিশ জায়ান্টদের।

পঁচা শামুকেও যে পা কাটে তারও উত্কৃষ্ট উদাহরণ হয়ে থাকলো বার্সেলোনা-লেভান্তের ম্যাচ। যে দলের কাছে কোনো হারের রেকর্ড নেই বরং প্রতিবারই যাদের গোল বন্যায় ডুবিয়েছে কাতালানরা, সেই লেভান্তের কাছে হেরেই অপরাজিত লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন শেষ হলো বার্সেলোনার।

অথচ গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের পুরোটা ১০ জন নিয়ে খেলেও স্বপ্নটা অক্ষুণ্ন রেখেছিলেন মেসিরা। ওই ম্যাচের পর ধরেই নেয়া হয়েছিলো বার্সেলোনা অপরাজিত। তাদের হারানোর আর কেউ নেই।

রোববার রাতে নিজেদের মাঠে মেসিবিহীন বার্সেলোনার বিপক্ষে নবম মিনিটে এগিয়ে যায় লেভান্তে। লুইস মোরালেসের বাড়ানো বল দারুণভাবে প্রতিপক্ষের জালে জড়ান বোয়াটেং। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোয়াটেং। ৩৮ মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান কৌতিনহো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো গোল হজম করতে হয় বার্সেলোনাকে। হোসে কামপানার কাট ব্যাকে বল পেয়ে যান অরক্ষিত বার্দি। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ৪৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বোয়াটেং। আন্তোনিও লুনার কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে জালে পাঠান এই ফরোয়ার্ড।

৪-১ গোলে এগিয়ে যায় লেভান্তে। ম্যাচের ৫৬ মিনিটে ৫-১ ব্যবধান করে ফেলে লেভান্তে। এরপর বার্সেলোনা ঘুরে দাঁড়ালেও ম্যাচ শেষ হয় ৫-৪ এ। বার্সেলোনার পক্ষে প্রথম হ্যাটট্রিক করেও বড় পরাজয়ের স্বাদ পেতে হয় কৌতিনহোকে।

Reneta

শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট ৩৭ ম্যাচে ৯০। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ৭৮। ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। ৪৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে লেভান্তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বায়ু দূষণ নিয়ন্ত্রণে ১০ বছর মেয়াদী প্রকল্প

পরবর্তী

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন হচ্ছে আজ

পরবর্তী
জেরুজালেমে দূতাবাস উদ্বোধনে ইসরায়েলে ইভানকা-জ্যারেড

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন হচ্ছে আজ

ইন্দোনেশিয়ার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT