চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি ইস্যুতে আপিলে যাচ্ছে ‘ক্ষুব্ধ’ আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

তিনি বার্সেলোনার জার্সিতে ভুরিভুরি শিরোপা জিতেছেন। কিন্তু দু’গাল বেয়ে অশ্রু ঝরে পড়েছে আর্জেন্টিনাকে কোন বড় শিরোপা এনে দিতে না পারার দুঃখ। রাশিয়া বিশ্বকাপে সেই বেদনা লাঘবের একটা চেষ্টা দেবেন বলে অবসব ভেঙে ফিরেছেন মেসি। কিন্তু তার এক হঠাত নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার এখন বিশ্বকাপ যাত্রাই শঙ্কার মুখে। মেসির চার ম্যাচের এই নিষেধাজ্ঞা নিয়ে অবশ্য ভীষণ ক্ষুব্ধ দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তারা মেসিকে ঘিরে হওয়া পুরো প্রক্রিয়াটার সঙ্গে একমত নয় জানিয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছে।

আর্জেন্টিনা আশা করছে আপিল করে শাস্তি কিছুটা কমানো যাবে। তাতে দ্রুতই ফিরে পাওয়া যাবে মেসিকে। দলকে রাশিয়ার টিকিট এনে দিতে তখন সামনে থেকেই নেতৃত্ব দেবেন অধিনায়ক। আর্জেন্টিনা জাতীয় দলের সেক্রেটারি হোর্হে মিয়াদস্কি আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিয়াদস্কি ফিফার সিদ্ধান্ত আর সেটির প্রক্রিয়া নিয়ে আর্জেন্টাইন ফেডারেশনের বিস্মিত হওয়ার কথা টেনে বলেছেন, ‘ম্যাচের মাত্র কয়েকঘণ্টা আগে পুরো বিষয়টি যেভাবে করা হয়েছে তাতে আমরা ভীষণ ক্ষুব্ধ। ফিফার শাস্তির বিরুদ্ধে আমরা আপিল করবো।’

অতীতের কিছু উদাহরণ থেকে শাস্তি কমার আশা দেখছে আর্জেন্টিনার ফেডারেশনও। সেইসঙ্গে দলপতির পাশেই থাকছে তারা। পুরো বিষয়টি নিয়ে মেসিও ব্যথিত বলে জানিয়েছে, ‘বিষয়টি নিয়ে মেসি ব্যথিত, আমরাও। বিষয়টা যেভাবে করা হয়েছে সেটির সঙ্গে আমরা কোনভাবেই একমত নই।’

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার স্বপ্নটা মেসিকে ঘিরেই আবর্তিত হচ্ছিল। এক ম্যাচ আগেই তার গোলে চিলিকে হারিয়ে টেবিলের তিনে উঠে স্বস্তিতে ছিল এগার্ডো বাউজার দল। বুধবার রাতে বলিভিয়ার কাছে হেরে আবার পাঁচে নেমে গেছে মেসিরা।

ম্যাচে খেলতে পারেননি মেসি। ম্যাচের কয়েক ঘণ্টা আগে চার ম্যাচের নিষেধাজ্ঞার নোটিশ পান তিনি। চিলির ম্যাচে লাইন্সম্যানের সঙ্গে ‘অখেলোয়াড়সুলভ আচরণে’র কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে তাকে। এই ধাক্কা সামলে নিতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপে যাওয়ায়ই এখন শঙ্কার মুখে। হাতে মাত্র চার ম্যাচ। শাস্তি না কমলে যার তিনটি খেলতে পারবেন না মেসি।

Reneta

ঘটনার সূত্রপাত বিশ্বকাপ বাছাইয়ে গত বৃহস্পতিবার চিলির বিপক্ষের ম্যাচে। মেসির বিরুদ্ধে ‘অশ্রাব্য গালি’র অভিযোগ তোলেন লাইন্সম্যান মার্সেলো ফন গাসে। খেলার শেষ সময়ে মেসি তাকে রাগান্বিত কণ্ঠে গালাগালি এবং চিৎকার করেছেন বলে দাবি গাসের। অভিযোগের তীব্রতা আরো বাড়ে ম্যাচ শেষে অফিসিয়ালদের সঙ্গে মেসির হাত মেলাতে অস্বীকৃতি জানানোয়।

পরে আর্জেন্টাইন অধিনায়কের বক্তব্য জানতে চেয়ে দেশটির ফেডারেশনকে নোটিশ পাঠায় ফিফা। শেষ পর্যন্ত অভিযোগের ভিত্তি পাওয়ায় মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

শুধু নিষিদ্ধই নয়। ৮১১১ ইউএস ডলার জরিমানাও করা হয়েছে মেসিকে। এই নিষেধাজ্ঞার ফলে বলিভিয়া ম্যাচ খেলা হলো না। সামনে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পেরুর বিপক্ষেও খেলা হবে না যদি শাস্তি ছোট হয়ে না আসে। পাঁচবারের বর্ষসেরা তারকাকে ছাড়া আর্জেন্টিনা রাশিয়ার টিকিট পাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT