চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-আলবাদের বেঞ্চে রেখেও দুর্দান্ত বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে বার্সেলোনার ধারে কাছেও কেউ নেই। অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে কাতালান ক্লাবটি। শিরোপা ধরে রাখার অভিযানে লিওনেল মেসি, জর্দি আলবাসহ বেশ কয়েক তারকাকে বেঞ্চে বসিয়ে রেখেও মঙ্গলবার আরেকটি জয় তুলে নিয়েছে বার্সা। আলাভেসকে ২-০ গোলে হারিয়ে শিরোপার খুব কাছে পৌঁছে গেছে আর্নেস্টো ভালভার্দের দল।

বৃহস্পতিবার অ্যাটলেটিকো যদি ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে না পারে তবে আর কোনো ম্যাচ খেলার আগেই এই সপ্তাহে নিশ্চিত হবে বার্সার ২৬তম লিগ শিরোপা।

প্রতিপক্ষের মাঠে রাতে ২-০ গোলে জেতে বার্সেলোনা। লিগের প্রথমপর্বে আলাভেসকে ন্যু ক্যাম্পে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছিল বার্সা।

ম্যাচে বল দখলে একচেটিয়া এগিয়ে থাকা বার্সেলোনা প্রথমার্ধে গোলের দেখা পায়নি। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। গোলের সেই অপেক্ষা শেষ হয় দ্বিতীয়ার্ধের নবম মিনিটে। ম্যাচের ৫৭ মিনিটে ডানদিক থেকে সার্জিও রবের্তোর পাস ছেড়ে দেন লুইজ সুয়ারেজ। আর ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস অ্যালেনা।

৬০ মিনিটে সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। ডি-বক্সে বল আলাভেস ডিফেন্ডার তমাস পিনার হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচের বাকি সময়ে বার্সা আর গোল করতে না পারায় ব্যবধান বাড়েনি।

৩৪ ম্যাচে ২৪ জয় ও ও আট ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮০। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা অ্যাটলেতটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৪।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT