চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি অবশ্যই সেরা, রোনালদোকেও রাখা যায়: ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে বসেছে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর। ফাইনালে মুখোমুখি ইউরোপ সেরা দল রিয়াল মাদ্রিদ ও সাউথ আমেরিকা চ্যাম্পিয়ন গ্রেমিও। আমিরাতের দ্বিতীয় বিভাগের দল ফুজাইরাহর কোচিং দায়িত্ব সামলাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। হাতের কাছে পেয়ে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে সাক্ষাৎকারের চেয়ারে বসিয়ে দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস।

সাক্ষাৎকারে হাসিমুখে মনের দুয়ার খুলে দিয়েছেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ক্লাব বিশ্বকাপ, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ব্যালন ডি’অর নিয়ে নিজের ভাবনার ডালি উজাড় করে দিয়েছেন এএসকে। ম্যারাডোনার সাক্ষাৎকারের নির্বাচিত অংশ তুলে ধরা হল-

রিয়াল মাদ্রিদ বনাম আল-জাজিরার ম্যাচটা দেখেছেন?
দেখেছি, দেখেছি।

কেমন লাগল ম্যাচ?
ভালই। তবে, মাদ্রিদের খেলা ভাল লাগেনি। একটা সময় মনে হয়েছে মাদ্রিদের চেয়ে আল-জাজিরাই ভাল দল! তারা বলে নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে। আর মাদ্রিদকে দেখে মনে হয়েছে ওদের সবাই গোল করতে চায়।

গ্রেমিও তো ফাইনাল খেলছে। ওদের ব্যাপারে আপনার কী মত?
আমি কিন্তু গ্রেমিওকেই এগিয়ে রাখছি।

মানে আপনি গ্রেমিওর উপর বাজি ধরছেন?
হ্যাঁ। তারা দারুণ একটা দল।

গ্রেমিও তাদের সেরা খেলোয়াড় আর্থারকে ছাড়াই খেলছে। তাহলে ওদের দলে আর ভাল খেলোয়াড় কে?
আমি এরপরও গ্রেমিওকেই এগিয়ে রাখব। কেননা দুদলের মধ্যে কেবলমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোই ব্যতিক্রম।

রোনালদো তো বলেছেন তিনিই ইতিহাসের সেরা খেলোয়াড়।
ওর এসব বকবক বন্ধ করা উচিত (হাসি)।

যদি রোনালদোই ইতিহাসের সেরা খেলোয়াড় হন, তাহলে আপনার জায়গা কোথায়?
সেজন্যই তো বলছি, রোনালদোর এসব ঢোল পেটানো বন্ধ করা উচিত।

তাহলে আপনার চোখে সেরা খেলোয়াড় কে?
আমার কাছে, তার খেলা খুব কম দেখেছি, তবুও আলফ্রেডো ডি স্টেফানো। ইয়োহান ডি ক্রুইফ আছেন, এবং অবশ্যই মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোকেও রাখা যেতে পারে দলে।

ম্যারাডোনার কোন গুণটা মেসির মাঝে নেই?
বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। আসল সমস্যাটা মনের ভেতর, মানগত পার্থক্য। মেসি ২০ জন খেলোয়াড়কে একসঙ্গে বসিয়ে কথা বলতে পারবে না। আমি যেকাজটা করতাম সবাইকে উজ্জীবিত করার জন্য। মেসির সতীর্থদের জিজ্ঞেস করা উচিত, ‘তোমরা আমাকে কী করতে বলো?’ তখন দলের বাকিরাই বলে দেবে কী করা উচিত।

তাহলে আপনি বলছেন মেসির জন্য সামনের পথ কঠিন?
আমার মতে তার জন্য খেলাটা এখন বেশ কঠিন।

আপনি তো পুরো মাঠ জুড়ে খেলে বেড়াতেন?
আগে শুধু টেলিভিশন ছিল। আর এখন ভিএআর চলে এসেছে। আমার এখনও মনে আছে, যখন আমি প্রথম বলে লাথি মেরেছিলাম। একপাশ থেকে বলটা এল, আমি বলটা মাথা থেকে বুকে এনেছি এমন সময় কেউ আমার মুখে একটা বাইসাইকেল কিক মারলো। মুখের মধ্যে বাইসাইকেল কিক! তারপর কেউ এসে আমাকে বলল- ‘উঠে পর, খেলাতো কেবল শুরু।’

ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনার কেমন লাগে?
অসাধারণ!

তার কোন জিনিসটা আপনার ভাল লাগে?
কারণ রোনালদোর সবচেয়ে বেশি যে জিনিসটা চোখে পড়ে সেটা হল দলের যখনই প্রয়োজন, তখনই সে সামনে এসে দাঁড়ায়। তার সেই যোগ্যতা আছে। ‘এল ফ্লাকো’ ক্রুইফের পর অনেকবছর বাদে এমন একজন যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় পাওয়া গেল।

ব্যালন ডি’অরকে আপনি কী চোখে দেখেন?
এটা এমন একটা ট্রফি যে, এখন ব্যালন ডি’অর আরেকজন খেলোয়াড়কে দেয়া খুব কঠিন একটা কাজ। কারণ সবসময় মেসি আর রোনালদো নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। বিষয়টি এখন খুবই বিরক্তিকর!

তাহলে এ দুজনের বাইরে আর কাকে কাকে ব্যালন ডি’অর দেয়া যেতে পারে?
কাভানি, এমবাপে থাকতে পারে। আমি ঠিক জানি না।

আপনার সময় ইউরোপের বাইরের খেলোয়াড়রা তো ব্যালন ডি’অর জিততে পারত না?
না। কিন্তু আমি তখন মেসি-রোনালদোর চেয়েও বেশি কিছু ছিলাম।

আপনার কী মনে হয় না রিয়াল মাদ্রিদ এ মুহূর্তের সেরা দল?
আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। আমার মনে হয় না মাদ্রিদ এ মুহূর্তে তাদের সেরা ফর্মে আছে। এমনকি বার্সাও না। একটা কথা মাথায় রাখা উচিত, বার্সা তাদের খারাপ সময়টাতেও শিরোপা জিতেছে।

পিএসজিকে কেমন লাগে?
নাহ! তারা আমাকে মোটেও খুশি করতে পারেনি। তারা খুবই নেইমার নির্ভরশীল আর কাভানির গোলের দিকে চেয়ে থাকে। এমবাপেকে আমার মনে হয় এ প্রজন্মের অন্যতম সেরা আবিষ্কার।

তাহলে আপনি এমবাপেকেই ভবিষ্যৎ মনে করছেন?
আমার মনে হয় ভবিষ্যতে অনেককেই ছাড়িয়ে যাবে।

রিয়াল মাদ্রিদের কী তাহলে এমবাপেকে কেনা উচিত ছিল?
আমার তো মাথায় আসে না কেন তারা এমবাপেকে কিনল না? ফ্লোরেন্টিনো পেরেজ (রিয়াল সভাপতি) বলেছিল যে, সে এমবাপেকে কিনবে। ফিফার অনুষ্ঠানে আমাকেও বলেছিল যে, এমবাপেকে তার চাই। কিন্তু কেন কিনল না কে জানে।

তাহলে গ্যারেথ বেলকে কী করা উচিত?
বেলকে বেঁচে দাও। বেলকে তাড়িয়ে দাও। যদি সে চায়…!

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোডিয়েগো ম্যারাডোনালিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

পরবর্তী

‘মহিউদ্দিন চৌধুরী রাজধানীর রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে চাননি’

পরবর্তী

‘মহিউদ্দিন চৌধুরী রাজধানীর রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে চাননি’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা-ভালোবাসায় মহিউদ্দিন চৌধুরীকে শেষ বিদায়

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT