চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি অনুশীলনে যাবেন না, বড় জরিমানার হুমকি বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সোমবার থেকে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন শুরুর কথা বার্সেলোনার। তার আগে রোববার খেলোয়াড়দের করোনা পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষায় অংশ নিতে অধিনায়ক লিওনেল মেসির অনিচ্ছার কথা জানাচ্ছে রেডিও রেসওয়ান। জবাবে, বার্সার পক্ষ থেকে হুমকি করোনা পরীক্ষায় অংশ না নিলে বড়রকম জরিমানা করা হবে আর্জেন্টাইন মহাতারকাকে।

রোববার বার্সার ৩১ জন খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে। ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানানো মেসি যে পরীক্ষায় অংশ নেবেন না। তাতে হবে না অনুশীলনে অংশ নেয়াও।

করোনা পরীক্ষায় মেসির অংশ নিতে না চাওয়া প্রমাণ করছে বার্সা ছাড়ার ব্যাপারে কতটা মরিয়া তিনি। আর পরীক্ষা না হলে লা লিগার নতুন নিয়ম অনুযায়ী অনুশীলনেও অংশ নিতে পারবেন না ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড।

মেসি-বার্সা সম্পর্কের যে আরও ভয়ঙ্কর অবনতি তাতে হবে, সেটির ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ সাংবাদিক জোসেপ পেদ্রোল। টুইটারে তিনি লিখেছেন, মেসি করোনা পরীক্ষায় অংশ না নিলে বড়রকমের জরিমানার পথে হাঁটতে পারে বার্সা। ক্লাব ছাড়তে চাইলেও মেসি যে এখনো তাদের চুক্তির আওতাভুক্ত, সেটি মনে করিয়ে দিতেই এমন পদক্ষেপ নিতে পারে বার্সা, এমন জানিয়েছেন পেদ্রোল।

কীরকম জরিমানা বা শাস্তি পেতে পারেন মেসি? একটি উদাহরণ দিয়েছে স্পোর্ত। তাদের প্রতিবেদন অনুযায়ী, বার্সা যেমন শাস্তি দিতে পারে মেসিকে সেটা খুব বেশি আহামরি বিষয় নয়। যদি রোববার ও সোমবার অনুশীলনে না আসেন, তাহলে হয়ত ২ থেকে ১০ দিন কোনো বেতন পাবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। অপরাধের প্রকারভেদে ৭ শতাংশ বেতন কেটে রাখা হতে পারে তার।

পরে মঙ্গলবারও যদি অনুশীলনে না আসেন মেসি, তাহলে বড় জরিমানার মুখে পড়তে পারেন তিনি। সেক্ষেত্রে ১০ দিন থেকে শুরু করে একমাসের বেতন কেটে রাখা হতে পারে অধিনায়কের।

Reneta

ফুটবল লিকসের তথ্য অনুযায়ী, সপ্তাহে দশ লাখ পাউন্ডের বেশি বেতন পান মেসি। কর কেটে রেখে মাসে বেতনের মোট পরিমাণ ৪.২ মিলিয়ন পাউন্ড। যদি মঙ্গলবার অনুশীলনে না-ই আসেন, তাহলে মেসির জরিমানার পরিমাণটা হতে পারে ১ মিলিয়ন পাউন্ডের বেশি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানন্যু-ক্যাম্পবার্তেমেউবার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT