চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি অনুশীলনে আসবেন, সভাপতির সঙ্গে দেখা করবেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার ঘটনা যেন হয়ে উঠেছে দাবার চাল, একটা অসতর্ক চাল চাললেই হারাতে হবে মন্ত্রীকে। সেই মন্ত্রীকে বাঁচাতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে বার্সা। তাতে খানিকটা উন্নতি অবশ্য হয়েছে, অনুশীলনে আসতে রাজি হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

একটা শর্তেই কেবল রাজি হয়েছেন মেসি, তা হল কোনভাবেই তাকে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের মুখোমুখি হতে দেয়া যাবে না। কোনভাবেই বার্তেমেউয়ের সঙ্গে কথা বলতে চান না বার্সা অধিনায়ক।

মঙ্গলবার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে মেসির পাঠানো ব্যুরোফ্যাক্সের পরপরই আকাশ ভেঙে পড়ে বার্সা কর্মকর্তাদের মাথায়। সেই ফ্যাক্সে তাকে বিনা ট্রান্সফার ফিতে চলে যেতে দেয়ার শর্তের কথা মনে করিয়ে দিয়ে ন্যু ক্যাম্প ছাড়ার কথা জানান মেসি।

বার্সার নতুন স্পোর্টিং ডিরেক্টর র‍্যামন প্লানেস প্রকাশ্যে জানিয়েছেন, মেসিকে ধরে রাখতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তারা। তার মধ্যে একটি হচ্ছে বার্সা সভাপতি সরাসরি মেসির সঙ্গে দেখা করে চেষ্টা করবেন, দলের মহাতারকাকে ধরে রাখতে। কিন্তু মেসি আর বার্তেমেউয়ের সঙ্গে দেখা করার আগ্রহ দেখাননি।

মেসি জানিয়ে দিয়েছেন, তার সিদ্ধান্ত অপরিবর্তনীয়। যেভাবেই হোক বার্সা তিনি ছাড়বেনই। অবশ্য আগামী রোববার তার বার্সার অনুশীলন ক্যাম্পে যাওয়ার কথা আছে। সেদিন তার পিসিআর টেস্টে অংশ নেয়ারও কথা।

এরপর আগামী সোমবার থেকে মেসির অনুশীলন শুরুর কথা। বার্সার কোচ হওয়ার পর সেদিনই আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবেন রোনাল্ড কোম্যান।

Reneta

প্রশ্ন উঠতে পারে কেন অনুশীলন করবেন মেসি? উত্তর হচ্ছে, বার্সায় খেলতে না চাইলেও আনুষ্ঠানিকভাবে এখনো তাদের খেলোয়াড় তিনি। অনুশীলন করার জন্য কোনো জোর কিংবা প্রশ্ন যেন না তুলতে পারে কেউ, সে ব্যবস্থাই করছেন ৩৩ বছর বয়সী তারকা। আসলে তার উদ্দেশ্য হচ্ছে, বার্সা ছাড়ার আগ পর্যন্ত আশেপাশের গুমোট পরিবেশটা যেন না থাকে সেই চেষ্টা করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানবার্তেমেউবার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT