চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হাতে সর্বাধিক পাঁচবার বিশ্ব সেরার মুুকুট

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৩:১৩ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১৫’র বর্ষসেরা ফুটবলারের খেতাব ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা লিওনেল মেসি। ফিফার সদস্যরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের অধিনায়ক, কোচ ও সাংবাদিকদের ভোটে দুই প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারকে হারিয়ে চার বছর পর আবারো বিশ্বসেরার খেতাব জিতলেন দুনিয়া-সেরা ফুটবলার। বার্সেলোনা আর মেসিময় রাতে মেয়েদের বিভাগে আধিপত্য দেখিয়েছে বিশ্বকাপ জয়ী যুক্তরাষ্ট্রের ফুটবলার ও কোচ।

বিশ্ব ফুটবলের রাজধানী জুরিখের রাতটি ছিলো উৎসবে রঙ্গীন। ২০১৫’র ফুটবল দুনিয়ার সম্রাটের নাম ঘোষণার অনুষ্ঠানে নক্ষত্রের মেলা। ভক্তদের ভালোবাসা আর প্রিয়জনদের পাশে নিয়ে নতুন রাজার অভিষেক দেখা ।

না চমক নয়, স্রেফ আনুষ্ঠানিক ঘোষণাই নিভে গেলো সব উত্তেজনা।  ২০০৯ থেকে ২০১২ চার বছরের আধিপত্য কেড়ে নিয়েছিলো যে সেই রোনালদোকে  পেছনে ফেলে আবারো ফুটবল রাজ্যের রাজার  আসনে লিওনেল মেসি। ২০১৫’র ফিফা ব্যালন ডি’অর জেতা এল.এম.টেন।

রেকর্ডের বরপুত্র গড়লেন আরো একটি রেকর্ড।  ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার  ও ব্যালন ডি’অর মিলিয়ে সর্বাধিক পাঁচবার বিশ্বসেরার মুকুট, ২০০৭’র বর্ষসেরার খেতাব জেতা ব্রাজিলীয় কিংবদন্তী কাকা রাজার হাতে তুলে দিলেন সোনার ফুটবল।

২০১৫’তে তার বাঁ পায়ের জাদুতে চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ পাঁচ ট্রফি জিতেছে বার্সেলোনা। আর্জেন্টিনাকে তুলেছেন কোপা আমেরিকার ফাইনালে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬১ ম্যাচে ২৬ গোল করিয়েছেন, আর্জেন্টাইন জাদুকর নিজে করেছেন ৫২ গোল। সেরার খেতাব জিততে আর কি চাই!

পঞ্চমবারের মতো ট্রফি জয় তার শৈশবে দেখা স্বপ্নের চেয়েও অনেক বড় বলে উচ্ছ্বাস প্রকাশ করে যারা তাকে ভোট দিয়েছেন, তার টিমমেট এবং ফুটবল খেলাটিকে ধন্যবাদ জানান এই ফুটবল জাদুকর।  

Reneta

বার্সেলোনাময় রাতে পূর্বসূরী গার্দিওয়ালাকে পেছনে ফেলে  ছেলেদের বিভাগে সেরা কোচের স্বীকৃতি বার্সেলোনার গুরু লুইস এনরিকের।

মেয়েদের বিভাগে মার্কিনীদের জয়জয়কার। জাপানের আয়া মিয়ামা ও জার্মানির সেলিয়া সাচিচকে হারিয়ে বর্ষসেরা ফুটবলার বিশ্বকাপ জয়ী যুক্তরাস্ট্রের অধিনায়ক কার্লি লয়েড।

সেরা কোচের পুরস্কার আমেরিকান জিল এলিসের।

বর্ষসেরা গোলের পুরস্কার ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিলীয় ক্লাব ভিলানোভার স্ট্রাইকার ওয়েন্ডেল লিরা।

ফেয়ার প্লে-ট্রফি উৎসর্গ করা হয়েছে অত্যাচার ও নিপীড়নের শিকার হয়ে স্বদেশ ত্যাগ করা শরনার্থীদের উদ্দেশ্যে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা-ব্যালন ডি’অরবার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT