চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে বন্ধুত্বের জন্যই সুয়ারেজকে তাড়িয়েছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির সঙ্গে ছয় বছরের বন্ধুত্ব লুইস সুয়ারেজের। সেই বন্ধুত্ব মোটেও ভালো চোখে দেখতো না বার্সেলোনা, ইএসপিএনকে এমনটাই বলেছেন উরুগুয়েন তারকা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মনোবল কমাতেই বার্সা এমন সিদ্ধান্ত নিয়েছে, এমন ইঙ্গিত ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের।

দলের উচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তাড়াতে হবে- এমন নীতি গ্রহণ করে সুয়ারেজ, আর্তুরো ভিদাল, ইভান রাকিটিচকে এক প্রকার জোর করেই তাড়িয়েছে বার্সা। চুক্তির আরেকটা বছর বাকি ছিলো, সুয়ারেজ চেয়েছিলেন সেটা শেষ করেই মাথা উঁচু করে ন্যু ক্যাম্প থেকে বিদায় নেবেন। কিন্তু হুয়ান গাম্পার ট্রফিতে তাকে দলে না রেখে নতুন কোচ রোনাল্ড কোম্যান বুঝিয়ে দেন, উরুগুয়েন তারকাকে আর দলে চান না তিনি। তাই বাধ্য হয়ে অনেকটা বিনা ট্রান্সফার ফিতে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন সুয়ারেজ।

তবে শুক্রবার ইএসপিএনের ‘৯০ মিনিটস’ অনুষ্ঠানে সুয়ারেজের দাবী, খরচ কমানো এসব ভুয়া যুক্তি। বার্সা আসলে চেয়েছে মেসির একচ্ছত্র ক্ষমতাকে খর্ব করতে। তিনি থাকলে বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থানে থাকবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সেটা বুঝতে পেরে তাকে তাড়ানো হয়েছে, এমনটাই ইঙ্গিত করেছেন সুয়ারেজ।

‘যদি আর্থিক সমস্যা কিংবা ফর্মের ব্যাপার থাকতো তাহলে আমি বুঝতে পারতাম। ঠিক কি কারণে তারা আমাকে তাড়ালো সেটা আমি এখনো বুঝতে পারিনি।’

‘আমার মনে হয় তারা আমাকে মেসির সঙ্গ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছে। লিওর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক যেটা তাদের ক্ষোভের কারণ ছিলো। হতে পারে তারা চায়নি আমি বেশিক্ষণ মেসির পাশে থাকি। এছাড়া দলকে আর কী কারণে নষ্ট করা হতে পারে তার কোনো কারণ আমি খুঁজে পাইনি।’

‘মাঠে আমরা একে অন্যকে খুব বেশি ভরসা করতাম, কিন্তু সেটা দলের ভালোর জন্যই। হয়তো তারা চাইতো মেসি অন্যদের দিকেও একটু নজর দিক। মাঠে ভালো করার পরও আর কী কারণে তারা আমাদের তাড়িয়েছে তার আর কোনো কারণ আমি জানি না।’

Reneta

২০২১ সালে বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগে হবে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন, বার্তেমেউয়ের জায়গায় আসবেন নতুন প্রেসিডেন্ট। আর নতুন প্রেসিডেন্ট আসলে মৌসুমের আগে বার্সা ছাড়তে চাওয়া মেসি হয়তো নতুন করে চুক্তিতে বসবেন বলে মনে করেন সুয়ারেজ।

‘লিও জানে সে বার্সার জন্য কী। সে ক্লাবের জন্য যা দিয়েছে তা কেউ কল্পনাই করতে পারবে না।’

‘হয়তো তার অন্য ক্লাবে খেলার সম্ভাবনা আছে। তবে নতুন বোর্ড আসলে যদি সে স্বস্তি আর সুখি হয় তাহলে সে হয়তো থেকে যাবে। একজন বন্ধু হিসেবে সে যদি থেকে গিয়ে কিংবা অন্য ক্লাবে যোগ দিয়ে শান্তি পায় তাহলেই আমি খুশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসি-সুয়ারেজলিওনেল মেসিলিড স্পোর্টসলুইস সুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT